somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিন বদলের রাজনীতিতে জলিলও একজন বলির পাঠা !!!

১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামের সাপ্তাহিক হাট বা বাজারের ঐতিহ্য সুপ্রাচীন । হাট বাজারের সেই ঐতিহ্য এখন আর নেই । হাটে যাওয়া এবং সেখান থেকে খরিদ করার মধ্যেও আগে এক ধরণের আনন্দ ছিল । প্রতি গ্রীষ্মকালে আমাদের নানা আম্মাসহ আমাদের সব্বাইকে তার গ্রামের বাড়ীতে আম কাঁঠাল খাওয়ার জন্য নাইয়র নিতেন । আমরা যে সাত দিন নানার বাড়িতে থাকতাম খুব ধুম-ধাম করতাম । সাপ্তাহিক হাটের দিন আমি নানার সাথে হাটে যেতাম । নানা সারা সপ্তার প্রয়োজনীয় জিনিষ পত্র বেশি করে হাট থেকে কিনে নিতেন । হাটের দিন অনেকেই জিলেপি বা এধরনের নানা বাহারী খাবারের পসরা নিয়ে বসতো । আমি একবার নানাকে জিলেপি খাওয়ানোর জন্য খুব চাপাচাপি করেছিলাম । নানা কিছুতেই আমাকে জিলেপি কিনে দিতে রাজি হলেন না । স্বাস্থ্য সম্মত না হবার কারণেই নানা আমাকে তা কিনে দেন নি । সন্ধার পর আমরা সবাই বাড়ীর ওঠানে জ্যাৎস্নার আলোয় নানাকে ঘিরে গল্পের আসর জমাতাম । নানা মুখরোচক গল্প বলতেন কখনো গজল গেয়ে শোনাতেন । একদিন নানা গ্রামের হাটে ঘটে যাওয়া একটি ঘটনার বর্ণনা দিলেন আর আমরা হাসতে হাসতে মাটিতে পড়ে যাচ্ছিলাম কেউ বা শুকনো খরের উপর গড়া গড়ি দিচ্ছিলাম । গ্রামের হাটে কখনো চোর বা পকেটমার ধরা পড়লে তার যে কি দশা হয় তা সকলেরই জানা কথা । নানা বললেন একদিন নাকি এক গৃহস্থ তার পালিত এক বকন গরু বাজারে বিক্রি করতে নেয় । লোকটি ছিল ভীষণ সহজ সরল । যথারীতি গরুটি ভালো দামেই বিক্রি হয়ে যায় । কিন্তু বাজারে পৌছার পরই তার সহজ সরল চেহারা দেখে এক চোর তাকে অনুসরণ করতে থাকে । গৃহস্থ্য যখন গরু বিক্রির টাকা কোমড়ে গুজে বাড়ির দিকে রওনা হয় তখন চোর তার কৌশল খাটিয়ে সব টাকাই ছিনিয়ে নিতে সক্ষম হয় । সাথে সাথেই আবার গৃহস্থ্য টের পেয়ে যায় এবং চোরটিকে ধরে ফেলে । আর চিৎকার দেয় পকেটমার পকেটমার ......আমার সব টাকা নিয়ে গেল । হাটের লোকজন যখন তাদের দিকে ধেয়ে আসলো তখন চোর জোরে জোরে বলতে লাগলো " দুলাভাই বাড়িত-অ ঠাট্টা করুইন অহন বাজারেও ঠাট্টা করতাসুইন । মানুষ আমারে কি কইব !!! হাটের মানুষ শালা দুলাভাইয়ের খেলা মনে করে ঘটনাটিকে আর পাত্তা দেয় নি । এই সুযোগে চতুর চোর টাকা নিয়ে কেটে পড়ে ।
গত নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিতে চতুর আওয়ামীলীগ গরু চোরের মতই অপকৌশলের আশ্রয় নিয়েছে । তারা দিন বদলের শ্লোগান দিয়ে ক্ষমতায় এসেছে । ক্ষমতায় আসার পর এবার আগের মত তাদের তোড় জোড় নেই । কিন্তু শালা দুলাভাইয়ের খেলার মত অপকর্ম চলছে তীব্র গতিতে । প্রথমেই তারা অত্যন্ত নির্লজ্জ ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে সফলতার সাথে দলীয় করণ করেছে । এ সরকারের নয় মাসে যত পরিমাণ অফিসার ওএসডি হয়েছে বাংলাদেশের ইতিহাসে তা আর কখনো হয় নি । আওয়ামীলীগের হাতে মসজিদগুলোও দলীয়করণের হাত থেকে রেহাই পাচ্ছে না । বায়তুল মোকার্রমের বর্তমান খতিব আওয়ামীলীগের তাবেদার মোল্লা । তিনি আটরশির তথাকথিত পীরের খলিফা। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের ইমামকে অপ্রত্যাশিতভাবে সরিয়ে দিয়ে আওয়ামীপন্থি বিতর্কিত মাওলানা ফরিদউদ্দীন মাসউদকে ইমাম করা হয় ।
পতিত তত্বাবধায়ক সরকারের আমলে করা রাজনৈতিক মামলাগুলো থেকে ঢালাও ভাবে আওয়ামী নেতা কর্মিদেরকে মুক্ত করার ব্যাবস্থা করা হলেও বিএনপির ক্ষেত্রে এই মামলা গুলোকে প্রতিশোধের হাতিয়ার হিষেবে ব্যবহার করা হচ্ছে ।
আওয়ামীলীগের প্রতিশোধপরায়ণ মানসিকতা থেকে দলের ভিন্নমতাবলম্বি নেতারাও রেহাই পাচ্ছেন না । আওয়ামীলীগের জন্য অপ্রীতিকর কিছু বক্তব্য দেয়ার জন্য তাদের সাবেক মহাসচিব জলিলকে ফেলে দেয়ার জন্য ঐ শালা দুলাভাইয়ের খেলাই পাতানো হয়েছে । বিএনপি বলেছে সত্য কথা ফাঁস করে দেওয়ায় জলিলকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। (বিস্তারিত দেখার জন্য এখানে ক্লিক করুন) কাজেই জনগণের মনে দিন বদলের শ্লোগানের মোহ দিন দিনই ফিকেঁ হয়ে যাচ্ছে । সামনে আসছে ইসলাম ধর্মের জন্য অবমাননাকর শিক্ষা নীতি, ভারতকে ট্রানজিট দেয়া, সংবিধান সংশোধন করে বিসমিল্লাহ উঠিয়ে দেয়া সহ নানা প্রসঙ্গ । আমাদের সচেতন জনগণ বিষয়গুলোকে কিভাবে নেয় তা দেখার জন্য অপেক্ষায় রইলাম ।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×