অবহেলিত পুরোনো ঢাকা-১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন ইতিহাসের সাক্ষী পুরোনো ঢাকাকে দেখাশোনা করার যেন কেউ নেই। আমি আজকে তার-ই একটি স্থানের বর্তমান অবস্থা আপনাদের নিকট তুলে ধরছি। বাংলাদেশের ঐতিহ্যবাহী নিদর্শনগুলোর মধ্যে ঢাকার লালবাগের কেল্লা একটি বিশেষ স্থান দখল করে আছে। এখানে প্রতিদিন অসংখ্য দেশী-বিদেশী পর্যটকের সমাগম হয়। একসময় সরকারের হস্তক্ষেপে এটি বেশ সুন্দর ভাবে সেজে ওঠে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে, গত কিছুদিন যাবত সংস্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই লালবাগের কেল্লার সাথে অভিমান করেছে। প্রথমেই প্রবেশ করি প্রবেশমূল্যে, বেশ কয়েক বছর আগে লালবাগ কেল্লার প্রবেশ মূল্য ছিল ২ টাকা। তিন বছর আগে তা বাড়িয়ে ৫ টাকা করা হয়। আশ্চর্যের ব্যাপার হচ্ছে ১ বছর হল এটি আবার পরিবর্তন করে ১০ টাকা পুনঃনির্ধারন করা হয়। কিন্তু কেল্লার পার্কের সৌন্দর্যের দিকে কারো দৃষ্টি নেই। লনগুলোতে দর্শনার্থীদের বসা নিষিদ্ধ হলেও অনেকেই এগুলোতে বসছে ও বাচ্চারা খেলাধুলা করছে ইচ্ছামতো। পার্কের ভেতর সৌন্দর্য বর্ধনের জন্য একদা যে ফোয়ারাগুলোর জন্ম হয় সেগুলোই যেন এখন সৌন্দর্যহানির বড় কারণ হয়ে দেখা দিচ্ছে। কেননা, এগুলোতে পরিকল্পনা অনুযায়ী স্বচ্ছ পানি টলমল করার কথা, যা কিছুদিন বর্তমান ছিল। কিন্তু দেশে প্রতিবছর বন্যা হলেও এগুলোর খরা যেন আর কাটে না। অধিকাংশ ফোয়ারার চৌবাচ্চাগুলো নোংরা ও সেঁতসেঁতে। বৃষ্টির পানি ছাড়া এগুলোর আর কোন পানির উত্স আছে বলে মনে হয় না। পার্কের পার্শ্বে পার্কেরই একটি অংশ হচ্ছে সেই মুঘল আমলের মসজিদ। মসজিদ আর পার্কের মাঝের বেষ্টনী ডিঙিয়ে অসংখ্য লোকজন প্রতিদিন পার্কে প্রবেশ করে। কেল্লায় প্রবেশের সময়সীমা শেষ হওয়ার পরও গার্ডদের সহযোগিতায় অনেকে ঢুকে পড়ে এর সীমানায়। পার্কের দক্ষিন দিকের উচুঁ অংশে সন্ধ্যার পর মাঝে মাঝে যা চোখে পড়ে তা বলার মত নয়। এর পাঁশ ঘেষে রয়েছে অনেক দালান-কোঠা যেখানে স্থানীয় বাসিন্দাদের বসবাস। সন্ধ্যার পরের দৃশ্যের জন্য তাদেরকে প্রায়ই অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়তে হয়। যাইহোক এখানে একটি বিরাট পুকুর রয়েছে যা আপনাদেরকে বলতে ভুলেই গিয়েছিলাম। এই পুকুরটি বড়ই করুন অবস্থায় দিনাতিপাত করছে। সর্বোপরি কর্তৃপক্ষের নিকট অনুরোধ, একটু নজর দিন আমাদের এই সাধের লালবাগের কেল্লাটির দিকে ।
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
বুনো মহিষের পাল!

ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।
অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন
দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন
I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন
মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন
এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।