সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৪:৩১
ব্যাপার ভীষণ মন্দ ভাইয়ে ভাইয়ে দ্্বন্ধ!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
একই মায়ের গর্ভ থেকে জম্ম নিয়ে, একই বাপের সংসারে বড় হয়ে, এক ডেকচির ভাত খেয়েও কিভাবে ভাইয়ে ভাইয়ে দ্্বন্ধ হয়?-এ প্রশ্নটা আমার বন্ধু সজল আমাকে প্রায়ই করতো। আর বলতো শুনে রাখ-্আমাদের তিন ভাইয়ের মধ্যে কোনদিন কোন রকমের ঝামেলা স্মৃষ্টি হবেনা।' দুঃখজনক হলেও সত্যি যে আমার সে বন্ধুর সে পরিবারে এক ভাইয়ের ছায়াটা পর্যন্ত আরেক ভাই দেখতে পারেনা। বন্ধু এখন সবই বুঝে। প্রতিরাতে তাই ঘুমোতে যাবার আগে সে স্বগর্ীয় মায়ের কাছে ছয় শব্দের একটা চিঠি লিখে-মা, ্আমি এবং আমরা ভাল নেই।' আমেরিকার সাথে ইরাক বা আফগানিস্থানের দ্্বন্ধ কিংবা দুই কোরিয়ার মাঝে রেষারেষি এক ধরনের নতুন ডাইমেনশন হলেও ভাইয়ে ভাইয়ে দ্্বন্ধ কিন্তু পৃথিবীর শুরু থেকেই ছিল। পৃথিবীতে মানব জাতির আগমনের পরপরই হাবিল আর কাবিলের মাধ্যমে ভাইয়ে ভাইয়ে দ্্বন্ধে র সূত্রপাত। ফলাফল ছিল কাবিলের হাতে হাবিলের মৃত্যু। আজ আমরা মসজিদে বসে, আড্ডায় বসে, ঘরে বসে হাবিলের জন্য বিলাপ করি, কাবিলকে অভিসম্পাত দেই। কিন্তু একবার কি নিজের ঘরের খবর রাখি? দু'ভাইয়ে মাঝে যে কথা ছমাস ধরে বন্ধ সে ব্যাপারে কি কোন সমাধান খুজি? খুজি না! ভাইয়ে ভাইয়ে দ্্বন্ধ চলছে যে পৃথিবীতে সে পৃথিবীতে দু'একটি ঘটনা আমাদেরকে সত্যিই অবাক করে। ঘটনাটি খোদ বাংলাদেশের পাবনা জেলার ভাঙ্গুরার। সেখানে একটি পরিবারের আপন চার ভাই অন্য একটি পরিবারের আপন চারটি বোনকে বিয়ে করেছে। তারা দিনও কাটাচ্ছে সুখে-শান্তিতে। শুধু তাই নয়। এ ব্যপারটি স্থান করে নিয়েছে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। একবার ভেবে দেখা দরকার কতটুকু মিল মহব্বত থাকলে এটা সম্ভব! ইদানিং আমাদের দেশে ভাইয়ে-ভাইয়ের দ্্বন্ধের এ ডাইমেনশন রাজনৈতিক নেতা কমর্ীদের ঘাড়ে ভর করেছে। বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে তার ভাই লতিফ সিদ্দিকীর দ্্বন্ধ , হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে তার ভাই জি.এম. কাদেরের দ্্বন্ধ , নারায়ণগঞ্জের শওকত ওসমানের সাথে তার ভাই শামীম ওসমানের দ্্বন্ধ চলছে অনেকদিন ধরে, চলবে হয়তো আরো অনেকদিন। তবে তাদেরকে ছাড়া আরো অনেক রাজনৈতিক নেতা কমর্ী আছেন যারা এক ভাই আরেক ভাইয়ের মুখতো দূরের কথা ছায়াটা পর্যন্ত মাড়াতে চাননা। তবে ভাই-ভাই দ্্বন্ধের সর্বশেষ শিকার হচ্ছেন প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সাকা চৌধুরী এবং তার ভাইয়েরা। জানা গেছে তাদের মধ্যে অনেকদিন যাবত মুখ দেখাদেখি নেই, নেই কথাবাতর্াও। সাকা সাহেব মেয়ের আকদ অনুষ্ঠানেও দাওয়াত করেননি তার ভাই কিংবা ভাইয়ের পরিবারের কাউকে! এছাড়া ইত্তেফাক পত্রিকার মালিকানা ও ব্যবসা নিয়ে আনোয়ার হোসেন মঞ্জু এবং মইনুল হোসেনের মধ্যে যে দ্্বন্ধ সেটা সর্বজন বিদিত। এই দুইজনের দ্্বন্ধে মানুষখুন হয়, পত্রিকা বন্ধ থাকে মাঝে মাঝেই! হাবিল-কাবিলের দ্্বন্ধ মিটাতে ঐশ্বরিক ফায়সালা ছিল। কিন্তু বর্তমানে চারিদিকে ভাইয়ে ভাইয়ে যে সব দ্্বন্ধ চলছে তা কে মিটাবে?
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
নজির
নজির
সাইফুল ইসলাম সাঈফ
সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!
নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন
বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।