পত্রের প্রথমেই আমার পক্ষ হইতে কোটি কোটি সালাম গ্রহন করিবেন।( লোকটা আমি কৃপণ হইতে পারি, দুইটি টাকা বাচাইবার জন্য এ ব্লগে খোলা চিঠি লিখিতে পারি কিন্তু সালাম দিবার সময় আমি কখনোই কৃপণতা করিনা! ) আশা করিতেছি মুরব্বীদের আশীর্বাদ, মধ্যবয়সীদের শুভ কামনায়, আর ছোটদের দোয়ার বদৌলতে ভালই আছেন। পরসমাছার এই যে, চারটি বছর দেশটাকে ঠিক ভাবে চালাইবার পর হঠাৎ করিয়া জঙ্গি নিয়া একটু ঝামেলায় পড়িয়াছিলেন শুনিয়া একটু ব্যথিত হইলাম। তবে ভয় পাইবার কিছু নাই। শুনিলাম ইতিমধ্যে মুফতি হান্নান, আতাউর রহমান সানী সহ বেশ কয়েকজন ক্রিমিনালকে আপনার সরকার গ্রেফতার করিতে সমর্থ্য হইয়াছেন। যদিও বাংলা ভাই এবং শায়খ আব্দুর রহমান এখনও ধরাছোয়ার বাহিরে রহিয়া গিয়াছেন। দেশের বেবাক মানুষ অবশ্য আশা করিতেছে যে তাহারাও অচিরেই গ্রেফতার হইবেন। যাহাই হোক, আপনি বিরোধী দলীয় নেত্রীকে সংলাপের আহবান জানাইয়াছিলেন কিন্তু তিনি আপনার সেই আহবানে সাড়া দিলেন না। দেশবাসী এই মূহুর্তে বুঝিয়া উঠিতে পারিতেছেনা যে, তাহা হইলে কি বিরোধীদলীয় নেতাকমর্ীরা জঙ্গীবাদের পতন চাহেন না? নাকি অন্য কোন কারনবশত তাহারা আসিতেছেননা।
মাননীয়া, আপনার এইসব চিন্তা করিলে চলিবেনা। আপনি দেশ ও দেশের সকলের দোয়া লইয়া জঙ্গীবাদ নিরসন কল্পে আগাইয়া যান।
তবে একটি কথা মনে রাখিবেন। আপনিও নাকি সংসদের বেশ কিছু কার্যদিবসে অনুপস্থিত ছিলেন। এটা এদেশের মন্ত্রী , এমপি কিংবা বিরোধীদলীয় সাংসদদেরকেই মানায়! আপনাকে মানায়না। আশা করব, ভবিষ্যতে আর কোনদিন সংসদে অনুপস্থিত থাকবেন না।
ইতি
গরীবের বন্ধু, দেশদরদী, জননেতা, সবার শুভাকাঙখী বৈরাগী জাকির
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




