somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়!

২১ শে ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

1952 সালে পাকিস্থানী দোসররা আমাদের মুখের কথা, বাংলা ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু রক্ত দিয়ে এ দেশের কিছু মহৎপ্রাণ মানুষ পাকিস্তানের সে উদ্যোগকে ব্যর্থ করে দিয়েছিলো। মুখের ভাষা কেড়ে নেবার প্রবণতাটা এখনো শেষ হয়ে যায়নি! এখনো চলছে! তবে সেটার পদ্ধতিটা কেবল বদলেছে এই যা পার্থক্য! অচিরেই শুরু হতে যাচ্ছে টেলিফোনে আড়িপাতা ব্যবস্থা। গোয়েন্দা সংস্থারা আড়ি পাতবে আপনার আমার মোবাইল কিংবা টেলিফোনে। কিন্তু আসলেই কি সঠিক তথ্য বের হয়ে আসবে? যারা হামলা করবে তারা সাংকেতিক শব্দ ব্যবহার করবে। তারা কোড নাম্বার ব্যবহার করতে শুরু করবে। প্রত্যেকটি কোডের বিপরীতে একটি অর্থ জঙ্গীবাহিনীর সদস্যদেরকে জঙ্গী লিডাররা আগেই সরবরাহ করবে!
কিন্তুআমরা প্রেমিক প্রেমিকারা পরব মহা ফাপড়ে! আমরা পারবোনা ভালবাসা প্রকাশের ক্ষেত্রে কোন রুপক ব্যবহার করতে! সাধারণত আমরা যখন ফোনে প্রেমের আলাপে মত্ত হই তখন সকল সীমানাকে অতিক্রম করি। ভালবাসার কথোপকথন কোন নিয়ম মানেনা, মানেনা কোন সীমানা!
কেউ হয়তো রোমান্টিকতার আতিশয্যে বলে ফেলি-তোমাকে না পেলে প্রিয়তমা, আমি আত্বঘাতী জঙ্গি হব, সারা দেশটাকে বোমা মেরে উড়িয়ে দেব।
কিংবা কেউ বলি-
প্রিয়তমা,
তোমার দিকে কেউ হাত বাড়ালে তাকে আমি ক্রসফায়ারে ফেলে দেব, তার শরীরে আস্ত একটা বোমা ছুড়ে দিব।
কথা হচ্ছে-যদি গোয়েন্দা কর্মকতর্ারা ঘুমের ঘোরে ঢুলে ঢুলে মানুষের ফোনে আড়ি পাতেন আর যখনই হয়তো-আমি আত্বঘাতী জঙ্গি হব, সারা দেশটাকে বোমা মেরে উড়িয়ে দেব কিংবা তাকে আমি ক্রসফায়ারে ফেলে দেব, তার শরীরে আস্ত একটা বোমা ছুড়ে দিব- এ কথা গুলো বলা হবে তখনই তারা নড়েচড়ে বসবে।
তারপরই শুরু হবে বিপত্তি। পরের দিনই আপনার বাসায় র্যাব হানা দিবে, গ্রেফতার করে নিয়ে যাবে। তারপর...।
আচ্ছা, আপনারাই বলুন, এটা কি আমাদের প্রেমিক গোষ্ঠীর মুখের ভাষা কেড়ে নেয়া নয়? এটা কি আমাদের বাকস্বাধীনতা রহিত করা নয়?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×