somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গির আত্বপক্ষ সমর্থন

১৫ ই মার্চ, ২০০৬ সকাল ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক বয়স্ক পন্ডিতকে মাতলামির অভিযোগে আদালতে হাজির করা হয়েছে। বিচারক তাকে আত্বপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে বললেন, 'আপনার কিছু বলার আছে?' আত্বপক্ষ সমর্থনের সুযোগ পেয়ে মাতাল পণ্ডিতের মাঝে বক্তৃতা দেয়ার একটা মুড এসে গিয়েছিল। সে বলতে শুরু করল_'আমি পো-র মতো অপকৃষ্ট, বায়রনের তুল্য লম্পট, কিটসের মতো অকৃতজ্ঞ, বার্নসের সমান অমিতাচারী, টেনিসন সদৃশ ভীরু এবং শেক্সপিয়র সুলভ অমার্জিত ভাষা ব্যবহারে পটু নই। সুতরাং আমি বলতে চাই_'
এ পর্যন্ত বলার পরই বিচারক তাকে থামিয়ে দিয়ে বললেন_'হয়েছে, হয়েছে। আপনাকে কষ্ট করে আর বলতে হবে না। আমি বুঝে গেছি।' তারপর বিচারক মাতাল পন্ডিতকে এক মাসের কারাদন্ড দিলেন। আর ওই পন্ডিত যে নামগুলো উচ্চারণ করেছিল তার একটি তালিকা পুলিশের দিকে বাড়িয়ে বললেন_'আমার মনে হচ্ছে, এ লোকগুলো এর চেয়েও বড় অপরাধী। তাদের গ্রেফতারের ব্যবস্থা করুন।'
জঙ্গিবাদের আধ্যাতি্বক নেতা শায়খ আবদুর রহমান ধরা পড়ার পর ধরা পড়েছে আরেক জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম বাংলাভাই। তাদেরকে ইতোমধ্যে দ্রুত বিচারের আওতায় আনা হয়েছে, হয়েছে বিভিন্নমামলা। আচ্ছা, তাদের যদি সেই আদালতের বিচারক কিছু বলার সুযোগ দেন তবে তারা কী বলবে? তাদের মধ্যে কি মাতাল পন্ডিতের মতো বক্তৃতা দেয়ার মুড এসে যাবে? তারা কি বলতে শুরু করবে_আমি দেলোয়ার হোসেন সাঈদীর মতো ওয়াজে পটু নই, নিজামীর মতো আমি বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি বলেও ক্ষমতার জন্য কোনো নারীর অধীন মন্ত্রী নই (নিজামী সাহেবরা বহুবার বলেছেন, নারী নেতৃত্ব হারাম), ফজলুল হক আমিনীর মতো উল্টাপাল্টা কথা বলায় পটু নই। সুতরাং আমি ...?'
আচ্ছা কৌতুকের মতো এতটুকু শোনার পরই কি বিচারক রায় দিয়ে দেবেন শায়খ রহমান কিংবা বাংলাভাইয়ের ব্যপারে? যদি তাই হয় তবে কি পরের অংশটুকু হবে আরো করুণ হবেনা? বিচারক তখন কার কার তালিকা দিয়ে বলবেন, এদের গ্রেফতার করুন? বাংলা ভাইকে প্রশ্রয় দিয়েছিলেন এসপি মাসুদ মিঞা। কয়েকটি পত্রিকা লিখেছে, রাজশাহীর একজন ফুল মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, একজন উপমন্ত্রী ও দু'জন সংসদ সদস্য রহমান -বাংলাভাইকে প্রশ্রয় দিতেন; তাহলে কি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হতো?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×