somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন একটা শাশুড়ী দে না

২৩ শে মার্চ, ২০০৬ ভোর ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'বউ-শাশুড়ির যুদ্ধ' নামে বাংলা ছবি আছে। এ বিষয়ের উপর আছে হিন্দী ছবিও! বউ-শাশুড়ির যুদ্ধ একটি অতি পরিচিত সামাজিক সঙ্কট। তবে এ সংকটটি সেখানটাতেই বেশী যেখানে যৌথপরিবারের বসবাস রয়েছে। বিশেষ করে এ উপমহাদেশে এটি সংসার ভাঙ্গা কিংবা যৌথ পরিবার ভেঙ্গে একক পরিবারে রুপান্তর হবার পিছনের অন্যতম কারণ। বউ-শাশুড়ির যুদ্ধের ব্যপারটা গ্রিক মিথলজিতেও পাওয়া যায়। প্রেমের দেবতা কিউপিডের সাথে বিয়ে হয়েছিলো প্রেমের দেবী সাইকীর। কিনতু কিউপিডের মা দেবী ভেনাস ছিলেন একটু অন্যরকমের। তিনি সাইকীকে সহ্যই করতে পারতেন না। সাইকীকে বিয়ে করার কারণেই তিনি কিউপিডকে আহত, যন্ত্রণাদ্্বগ্ধ দেখেও প্রস্থান করেছিলেন। তার সেবায় এগিয়ে আসেননি। কিউপিডকে হারিয়ে পুত্রবধু সাইকী যখন প্রায় উম্মাদ তখন দেবী ভেনাস তাকে যন্ত্রণা দিতে ব্যস্ত হয়ে উঠেছিলেন। তিনি একটি ঝুড়িতে গম, ভুট্টা, পপি সহ অন্যান্য বীজ এনে সাইকীকে দিলেন সেখান থেকে বীজগুলোকে আলাদা করতে। সেটা ছিল একটা কঠিন কাজ। তবে সাইকীকে এ কাজ থেকে উদ্ধার করতে এগিয়ে এসেছিল পিপড়ার দল। তারা একটি একটি করে জাতভেদে বীজগুলো সাজিয়ে রেখেছিল। সাইকীর সৌন্দযর্্যহানি ঘটাতে তাকে খেতে দিয়েছিল আধাপেট করে। শুতে দিতেন মাটিতে, আরো অনেক কিছু। কিন্তু কিউপিডের প্রতি সাইকীর ভালবাসায় কোন খেদ ধরাতে পারেননি।
আসলে 'বউ-শাশুড়ির যুদ্ধ' একটি জটিল খেলা। ছেলে যদি বউয়ের কথায় চলেন তবে বউয়ের মা অথ্যর্াৎ ছেলের শাশুড়ী খুশী হন । অন্যদিকে ছেলের মা হন অখুশী। আবার ছেলে যদি তার নিজের মায়ের কথায় চলেন তবে বউ হন অখুশী, সাথে বউয়ের মাও। আসলে বিয়ের পরে পুরুষটা হয়ে পড়েন দু পক্ষের খেলার পুতুল। বউ এবং শাশুড়ী দুপক্ষই চান নিজের মত করে চালাতে! তবে এক্ষেত্র শাশুড়ীরা মনে হয় একটু বাড়াবাড়ি বেশীই করেন। তারা যেন ভুলেই যান যে তারা একসময় বউ ছিলেন কিংবা তাদের মেয়েটাও অন্যবাড়ির বউ হয়েছে কিংবা হবে। কিন্তু বউ যে একেবারে নিস্পাপ সে রকমটা নয়। তবে উভয়পক্ষেরই জানা উচিত একটা গাড়ী একই সাথে দু'জন ড্রাইভার চালাতে পারেন না। তাতে দুর্ঘটনার ভয় থাকে।
বউ-শাশুড়ীর যুদ্ধের কারনে সংসারে ঝামেলা দেখা যায়, সংসার ভাঙ্গে। আর সংসার ভেঙ্গে গেলে কিংবা সংসারে অশান্তি স্মৃষ্টি হলে আবার শুরু হয় কাদাছোড়াছুড়ির খেলা। তারা এর জন্য একে অপরকে দায়ী করেন। বউ দায়ী করেন শাশুড়ীকে আর শাশুড়ী দায়ী করেন বউকে। কেউই কিন্তু ছেলে কিংবা জামাইকে দায়ী করেন না। তবে এক্ষেত্রে মনে হয় মিসেস জেনিফার একটু ব্যতিক্রম। অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসকারী এ মহিলা হতে চেয়েছিলেন পৃথিবীর মধুরতম শাশুড়ি । তাই সিদ্ধান্তনিয়েছিলেন যে, তিনি ভুলে যাবেন না যা সব শাশুড়ীরা ভুলে যায়। প্রথমে ছেলে উইলিয়ামকে বিয়ে করালেন। ব্যস! শুরু হয়ে গেলো বিপত্তি। পুত্রবধূর অতি মিষ্টি(!) ব্যবহার তাকে আলাদা হতে বাধ্য করল। তিন মাসের মাথায় তিনি ছোট ছেলেকে নিয়ে ভিন্ন এ্যাপার্টমেন্টে উঠলেন। তিনি ধাক্কা খেয়েছিলেন ঠিকই কিন্তু হতাশ হননি। আশায় বুক বেঁধে তারপর বিয়ে করালেন ছোট ছেলেকে । এখানেও বিধি বাম! ছোট বউয়ের তোপের মুখে এবারও বেশিদিন টিকতে পারলেন না মিসেস জেনিফার। দু'মাসের মাথায় গিয়ে তাকে উঠতে হলো ওল্ড হোমে। আহা বেচারী! মধুরতম শাশুড়ি হতে গিয়ে সংসার থেকে নির্বাসনে যেতে হলো তাকে। এ প্রসঙ্গে অবশ্য তার মন্তব্যটা মনে রাখার মতো। তার মতে-'আমি মধুরতম শাশুড়ি হতে চেয়েছিলাম। কিন্তু ব্যাপারটা সম্ভব হলো না আমি দুটো ভেড়া প্রসব করেছিলাম বলে।'
জামাইরা অথ্যর্াৎ বিবাহিত ছেলেরা কিন্তু বউ-শাশুড়ির যুদ্ধ' কখনোই সহজভাবে মেনে নিতে পারেনা। মা আর বউয়ের দ্বন্ধের মাঝখানে কেবল কষ্ট পায়। আর যখন একা থাকে তখন স্মৃষ্টিকতর্ার কাছে গানের সুরে সুরে প্রার্থণা করে -
'এমন একটা শাশুড়ী দে না যে শাশুড়ী বউকে বুঝে আবার ছেলেকে বুঝে! কিংবা 'এমন একটা বউ দে না যে জামাই বুঝে আবার শাশুড়ী বুঝে '।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×