somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন কৌতুক শুনি

২১ শে এপ্রিল, ২০০৬ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

1.
এক লোক তার ছেলেকে নিয়ে জ্যোতিষের কাছে গেল ছেলে ভবিষ্যতে কী হবে তা জানতে। জ্যোতিষ অনেকণ চিন্তা ভাবনা করার পর তার সামনে একটি বাইবেল, কিছু টাকা, একটি পরচুলা, একটি বই, একটি কলম ও একটি বোতল রেখে দিয়ে ছেলেটিকে সেখান থেকে বেছে নিতে বলল। জ্যোতিষের ধারণা ছিল-ছেলে যদি বাইবেল বেছে নেয় তবে ধর্মযাজক, টাকা বেছে নিলে ব্যবসায়ী, পরচুলা বেছে নিলে বিচারক কিংবা অভিনেতা, কলম বেছে নিলে লেখক, বোতল বেছে নিলে সে মদ্যপ হবে।
ছেলেটি জ্যোতিষের নির্দেশ পাবার পর পরচুলাটি মাথায় পড়ল। টাকাটা নিল মানিব্যাগে, কলমটা পকেটে, একহাতে বাইবেল ও বই এবং অন্যহাতে নিল মদের বোতল।
ছেলের সব কিছু বেছে নেবার এ প্রবণতা দেখে ভবিষ্যতে সে কী হবে তা বলা মুস্কিল হয়ে দাড়াল জ্যোতিষের পক্ষে। অবশেষে আরো কয়েকজন জ্যোতিষের সাথে আলোচনা করে জানা গেল সে ভবিষ্যতে একজন রাজনীতিবিদ হবে।
2.
ইরাক যুদ্ধ শুরু হবার পর চারিদিকে যখন বুশকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হল। তখন তিনি বুঝতে পারলেন বেশ কিছুদিন ধরেই তার ব্রেইনটা ঠিকমত কাজ করছেনা। কিন্তু মান সম্মানের ব্যপারটা চিন্তা করে আর ঘটনাটা কাউকে বলেননি। কিন্তু অবশেষে আর ধৈযর্্য ধরে রাখতে না পেরে শরনাপন্ন হলেন বাংলাদেশী ডাক্তার ড. রহমানের।
ড. রহমান বেশ কিছু পরীক্ষা নীরিক্ষা সম্পন্নকরতে বললেন বুশকে। বুশ যদিও জানতেন ড. রহমানের এগুলো টাকা কামানোর একটি অশুভ পায়তারা ছাড়া আর কিছুই না। তারপরও কিছু বলতে পারলেন না। তাকে ক্লিনিকে গিয়ে পয়সা খরচ করে সেগুলো করতেই হলো। যদিও তাতে তার মাত্র কয়েক ডলারই খরচ হলো।
রিপোর্ট দেখার পর ড. রহমান বুশকে বললেন
: মিঃ বুশ, আপনার সমস্যাটা আসলে লেফট আর রাইটের!
: লেফট-রাইটের সমস্যা! মানে?
: আসলে আপনার ব্রেইনটা লেফট আর রাইট এ দুভাগে বিভক্ত হয়ে গেছে।
: আরে মিয়া, আপনেতো ডাক্তারের কোন জাতেই পড়েননা। মানুষের ব্রেনতো দুইভাগেই বিভক্ত!
: রাগ করবেন না। মানুষের ব্রেন দু ভাগে বিভক্ত সেটা ঠিক আছে। কিন্তু আপনার সমস্যাটা
অন্য জায়গায়!
: দ্রুত সমস্যাটা বলে ফেলুন। আমি আর ধৈযর্্য ধরতে পারছিনা।
: আপনার ব্রেইনের লেফট (বাম) সাইডে কোন কিছু রাইট (সঠিক) নেই। অন্যদিকে আপনার ব্রেইনের রাইট(ডান) সাইটে কোন কিছু লেফট( অবশিষ্ট) নেই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×