তৃতীয় বিশ্বের একটি দেশ। জীবনের সাথে সংগ্রাম করে বেঁচে থাকে তার মানুষগুলো। দেশের রাজনীতিবিদরা দ্বিধাবিভক্ত। তা নিয়ে সাধারন মানুষের কোন মাথাব্যথা নেই। নেই কোন চিন্তাও। সবাই লুটেপুটে খাচ্ছে দেশ! কে কাকে বাধা দিবে, সবাইইতো লুটেরা! আর সবার মত দেশের মোবাইল কোম্পানীগুলোও লুটেপুটে খাচ্ছিল দেশের সব টাকা পয়সা। কসাইয়ের চেয়েও তাদের হূদয় ছিল বেশী পাষাণ। কিন্তু সরকার নিয়ন্ত্রিত 'টেলিটক' নতুন সুযোগ সুবিধা নিয়ে বাজারে এলে সেইসব লুটেরা মোবাইল কোম্পানীর একটি তাদের বাজার ধরে রাখতে পোস্টপেইডে 1 সেকেন্ড এবং প্রিপেইডে 10 সেকেন্ডের পালস চালু করে। পত্রিকার পাতায় আসে প্রতিদিন নতুন নতুন বিজ্ঞাপন। তৈরী হয় নতুন টিভি বিজ্ঞাপন। কোম্পানীটির টিভি বিজ্ঞাপনে দেখা যায় 1 সেকেন্ড ও 10 সেকেন্ড এর পালস দেখে এক যুবকের মাথার চুল উত্তেজনা , চমক আর অবিশ্বাসতায় খাড়া হয়ে যায়। চোখে মুখে দেখা যায় আনন্দের ঝিলিক। বিজ্ঞাপনটি জনমনে সাড়া জাগায়। বিজ্ঞাপনের সার্থকতা ফুটে উঠে।
একদিন সেই দেশটির 63 টি জেলায় হঠাৎ করে বোমা হামলা হয় একসাথে। তারও আগে দেশে আসে দশট্রাক অস্ত্র। মাঝখানে একটি রাজনৈতিক দলেন সমাবেশে বোমা মেরে হত্যা করা হয় অনেক লোককে। বারবার এসব হিংস্র ও জঙ্গী হামলায় দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠে। তাদের চুল উত্তেজনা, ভয় আর আতংকে খাড়া হয়ে যায় ঠিক বিজ্ঞাপনের সেই যুবকটির মতো। ভয়ে আর আতংকে দিন কাটে দেশবাসীর। কিন্তু দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর চুল উত্তেজনায় খাড়া হয় না। চোখে মুখে ভয় কিংবা আতংকের কোন লক্ষণ দেখা যায় না। তিনি তাঁর চুলকে খাড়া করতে চুলে হেয়ার জেল মাখেন প্রতিদিন। চুলগুলোকে সাজিয়ে তুলেন সজারুর কাটার মত খাড়া করে। কিন্তু তার রাগের বহিপ্রকাশ দেখা যায়না।(সজারু নাকি রাগান্বিত হলে তার কাটাগুলো সোজা এবং খাড়া করে)। তার এ আধুনিক ফ্যাশনের কাছে হার মেনে যায় বিজ্ঞাপনের যুবকটিকও । তিনি বাংলা ছবির নায়কের মত ভাব সাব নিয়ে ক্যামেরার সামনে এসে দাড়ান । 'উই আর লুকিং ফর শত্রু' বলতে গিয়ে বলে ভুল করে বলে ফেলেন 'উই আর লুকিং ফর হেয়ারজেল'।
বিঃদ্রঃ
*শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে দেশের সেলুনগুলোতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হেয়ারকাট' বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেলুনের কর্মচারীরাও নতুন উদ্যমে শুরু করেছেন সেলুন ব্যবসা। সেখানে 'স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হেয়ারকাট' করালে ফ্রি দেয়া হচ্ছে হেয়ারজেল ।
*জনাব স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংরেজী ( বাংলা+ইংরেজী) ভাষায় কথা বলেন। কেউ তাতে ব্যকরনগত ভুল ধরতে গেলে তার দায়ভার নিজেকেই নিতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
