তোমাকে বুঝানোর সাধ্য কি আমার আছে
আমাকে শেখালে তুমি নির্লজ্জ মিছে
গরীবের সেবা,
মেপে চলা পথ, পথে পুষ্পরাজি
হেন স্বার্থোদ্ধারে পরের জীবন বাজি
করিয়াছে কেবা,
রক্ত বেছে মুক্তো কিনি, রক্ত চুষে খাই
গর্ব করে নিজ নিয়মে বক্তৃতা বিলাই
আমি সর্বসেরা,
অর্থবিত্ত সবই হাতে, শক্তি আছে বেশ
কিনতে পারি, বেচতে পরি দুধের মত দেশ
কাঁটা, পাঁপড়ি দিয়ে ঘেরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
