somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘ ও মেঘালয় (২য় পর্ব)

২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Riwai Village এর Living Root Bridge দেখার পর আমরা Mawlynnong Village দেখতে গাড়ীতে উঠলাম। Riwai থেকে Mawlynnong এর দূরত্ব ২কি.মি.। অর্থাৎ ডাউকী থেকে মাওলিনং ৩৮ কি.মি. এবং শিলং থেকে ৮০ কি.মি.।
মকবুল ফিদা হুসেন মাওলিনং এর ছবি না এঁকে দেবী দূর্গার বস্ত্রহীন ছবি এঁকে ভারতবাসীর মনে কেন কষ্ট দিয়েছেন তা জানি না। তবে ছােট্র এ গ্রামটি ছবির মত।

২০০৩ সালে Discover India মাওলিনং কে এশিয়ার পরিচ্ছন্ন গ্রামের স্বীকৃতি দেয়। এখানকার অধিবাসীরা ‘খাসি’ সম্প্রদায়ভূক্ত। খাসি সমাজ মাতৃতান্ত্রিক। এ গ্রামে বসতবাড়ীর সংখ্যা ৯৫টি এবং লােক সংখ্যা প্রায় ৫০০ জনের মত।

গ্রামের রাস্তার দু’পাশে সারি সারি পাতাবাহার ও ফুল গাছ।

বাঁশের তৈরী Bin রাস্তার পাশে বসানো।

হাঁটতে হাঁটতে চােখে পড়ল Pitcher Plant (কলস উদ্ভিদ)।

পতঙ্গঁভুক এ উদ্ভিদের ছবি বইয়ের পাতায় দেখেছি। স্ব-চক্ষে দেখলাম এই প্রথম।

গ্রামে একটা চার্চও আছে।

হঠাৎ রাস্তার মাঝখানে ছােট ভাই মিজান বসে পরল। বলল ‘একটু জিরিয়ে নেই’।

এরপর মাওলিনং গ্রামে দুপুরের খাবার খেয়ে গাড়ীতে উঠলাম। গাড়ী চলতে শুরু করল। খাসী ড্রাইভার মিনিট তিনেক পর হঠাৎ ব্রেক করলেন। ঘাড় ঘুরিয়ে বললেন, Left side, Balancing Rock. গাড়ী থেকে নেমে ১০ রূপির টিকেট দিয়ে Balancing Rock দেখলাম।

Rock দেখা শেষ হলে শিলংয়ের উদ্দেশ্যে ড্রাইভার গাড়ী ছাড়লেন। পাহাড়ী রাস্তায় গাড়ীতে দুলুনী ও ক্লান্তিতে যখন চােখ বন্ধ এমনি এক মুহুর্তে লিজা আপু চেচিয়ে উঠলেন। চােখ খুলে দেখি আমাদের গাড়ীর চারপাশে মেঘ। জানালার এ পাশ দিয়ে মেঘ ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। আমার চশমার কাচে বিন্দু বিন্দু পানি। এ জায়গায় গাড়ী থামিয়ে আমরা ছবি তুললাম।

সন্ধ্যা নাগাদ আমরা শিলংয়ের সেন্টার পয়েন্টে চলে আসলাম।

তারপর রাত বাড়ল। এরপর সকাল। শরীফ ভাই!

সন্ধ্যা ও সকাল এর মাঝের সময়টুকু আমি ভুলে থাকতে চাই।

বিঃ দ্রঃ ড্রাইভার-কাম- গাইড ও স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে লেখাটি উপস্থাপন করা হয়েছে। তাই তথ্যগত ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।






সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×