somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘ ও মেঘালয় (৪র্থ পর্ব)

২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পরদিন মেঘালয়ের সবচেয়ে আকর্ষনীয় চেরাপুঞ্জির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম।

শিলং শহর থেকে ৫৮কিঃমিঃ দূরে চেরাপুঞ্জি একটি ছােট্ট শহর। এর আদি নাম সােহরা। যা East Khasi Hills District এর অন্তর্গত।

গাড়ী চলতে শুরু করল। শিলং থেকে ২০/২২কিঃমিঃ যাওয়ার পর রাস্তা দু;দিকে চলে গেছে। এখানে দেখতে পেলাম পাহাড়ী নদী Umtyngar .

হাইওয়ে ধরে সােজা আরো ১০কিঃমিঃ মত গেলে পরবে Duwan Singh Syiem Bridge .

ব্রীজের বামপাশে বিখ্যাত Mawkdok Dympep Velley.

পাগল করা সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে।

রাস্তার দু;পাশের সৌন্দর্য মন ভরে দেখতে দেখতে আমরা Mawsmai Nongthymmai Eco-park এ পৌছে গেলাম।

এটি শিলং সেন্টার পয়েন্ট থেকে ৫৬ কিঃ মিঃ দূরে। জনপ্রতি প্রবেশ ফি ১০রুপি ও ক্যামেরা ফি ২০ রুপি দিয়ে ভিতরে প্রবেশ করলাম।Eco-park এর ঢালু রাস্তা ধরে নীচের দিকে নামতেই প্রথমে পরল Missing Falls.

. Falls এর ধারা খাড়াভাবে নীচের দিকে যাচ্ছে।

একটু বামদিকে ব্রীজ ধরে এগিয়ে গেলেই Mewtyng kong Water Falls .

এখান থেকে সিলেটের ছাতক দেখা যায়।

ব্রীজ থেকে নেমে পাথুরে পথ ধরে এগিয়ে পেলাম Risew Water Falls .

এটি তিন ধাপের।

পানি প্রবাহকে আড়াআড়িভাবে বাঁধা সৃষ্টি করে এ Falls কে আরো আকর্ষণীয় করা হয়েছে।


Eco-park থেকে বেড়িয়ে আমরা Mawsmai Cave দেখতে গেলাম। এটি চেরাপুঞ্জি হতে ৬ কিঃমিঃ ও Eco-park হতে অাধা কিঃমিঃ দূরে। জন প্রতি ১০রুপি ও ক্যামেরার জন্য ২০রুপির টিকেট কাটলাম। গেটে জুতা রেখে সিঁড়ি দিয়ে গুহার কাছে গেলাম।

আমি,অভি ও বিপ্লবদা ভিতরে প্রবেশ করলাম।

এটি চুনাপাথরের প্রাকৃতিক গুহা।

গুহার ভিতরে কিছুদুর যাবার পর দু’দিকে দু’টি পথ। ডানদিকের পথ ধরে এগিয়ে গেলাম। দু’জন পর্যটককে ফিরে আসতে দেখলাম। বললো,This way is closed , less Oxygen.

এবারে বামদিকের পথ ধরে এগিয়ে গেলাম। ভিতরে আলোর ব্যবস্থা থাকায় পথ চলতে তেমন অসুবিধা হয়নি।

তবে কিছু কিছু জায়গা এত সরু যে, বসে কিংবা কাত হয়ে চলতে হয়েছে।

ভিতরে Lime Stone বেয়ে বেয়ে বিরতিহীন পানি ঝড়ছে। যেখানে পানি বেশী জমে সেখানে রেলিংসহ ব্রীজ দেওয়া আছে।

এ গুহায় যতটুকু যাওয়া যায় তা প্রায় ১৫০ মিটার দীর্ঘ । গুহার ভিতরের অংশ কতটা সুন্দর তা ভাষায় বােঝানো মুশকিল।

সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

বলুন - "হ্যালো আল্লাহ্‌, আমি এখনো বেঁচে আছি!"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে অক্টোবর, ২০২৬ ভোর ৫:৫৫

আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্‌ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×