বর্ষা বিকেল,কি আকাশের ঢং?
দোতরায় নব্য হাতের ছোঁয়া,
কি অসহ্য সুর?আঙুলের টিং টং।
::
ঠোঁটে ঠোঁট মেঘলা আকাশে বর্ষণ
কি শুভ্র প্রেম?যায়নি ধোয়া,
মেঘে মেঘে এবেলা হয় তবু ঘর্ষণ।
::
আঙুলের ফাঁকে স্বপ্ন আঁকি রোজ
মেঘলা তবু প্রেমিকের মুখ
ফুটে উঠে ওবেলা সুখ শান্তজ।
::
ঘন জঙ্গলে আজ লেগেছে হাওয়া
ক্ষণিকের পৈশাচিক সুখ,
রিম ঝিম বৃষ্টিতে দেয় ধাওয়া।
::
ভরছে নদী ঘাট সাগর অতল
বৃষ্টি হয়েছে নাকি রে খুব?
মিশে একাকার দেহের জল।
::
এই তো হলো সবে কয়েক দিন
বৃষ্টি ফোঁটায় পৃথিবীর রূপ
তুমি আর আমি দুইয়ে মিলে তিন।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

