ধুত্তুরি-১
নিচু তলার উকিল
,
ধুত্তরি ছাই ভাল লাগেনা কিছু
দশ টাকাতে চাল খেয়েছি কভু
যায়নি কপাল বদলানো যে তবু।
থাকছি সেথা ডাক দিল কে আবার
ধুত্তুরি ছাই ভাল লাগেনা কিছু
::
দাম বেশী যে খাইছি গমের ছাতু
দুই বেলা গম ভাতে লুতু পুতু।
আদিখ্যেতা সময় হলো যাবার,
ধুত্তুরি ছাই ভাল লাগেনা কিছু।
::
দাম ছিলনা কোন কিছুর বাপু
আসলে পাড়ার বৌদি,দাদা,আপু।
চার আনাতে হয়ে যেত সাবার,
ধুত্তুরি ছাই ভাল লাগেনা কিছু।
::
ভাগ্য গুণে চাকুরী পেলাম কিছু
কোনটা ভাল কোনটা উঁচু নিচু।
পথ কি আছে একটু খানি বাঁচার,
ধুত্তুরি ছাই ভাল লাগেনা কিছু।
::
ভাবছি এবার কষ্ট ছাড়বে পিছু
দুমুঠো ভাত করব পেটটা উঁচু।
আর হল কই কিযে গরম টাকার?
ধুত্তুরি ছাই ভাল লাগেনা কিছু।
::
না চাইতেই ভরছে লালের সালু
না খেয়েও আজ পেট হয়েছে ঢালু।
জায়গা তো নাই একটু ভাল থাকার,
ধুত্তুরি ছাই ভাল লাগেনা কিছু।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৬ রাত ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

