
ওরা আমায় বাঁচতে দিলনা
নিচু তলার উকিল
'
কত স্বপ্ন বুকে,লাল নীল সংসার
পেতেছি ক'দিন হলো,
মাগো,খবরটা তোমায় দেয়া হলনা
মুখটা এবার তুলো
মাগো ওরা আমায় বাঁচতে দিলনা।
::
::
জানি কত কষ্টেতে বুনো পাহাড়
হলনা এবার দেখা
অভিমানে মাগো আর থেকোনা
আসছি বাড়ী একা
মাগো ওরা আমায় বাঁচতে দিলনা।
::
::
বাবার রাগটা কমবে বুঝি এবার
শান্ত হয়েছি দেখো
আমার জন্য আর কেউ কাঁদবেনা
তোমরা ভাল থেকো
মাগো ওরা আমায় বাঁচতে দিলনা।
::
::
রাজপথে পথে পড়ে আছি নিথর
শত জনতার ভীড়ে
তোমাদের মতো কেউ ডাকবে না
বুকটা যাচ্ছে ছিঁড়ে
মাগো ওরা আমায় বাঁচতে দিলনা।
::
::
আমি কবি নির্বাক রঙের বাজার
থমকে থাকি রোজ
দখিনের জানালায় উত্তর বহে না
পাইনি কোন খোঁজ
বোন,মোরা তোকে বাঁচতে দিলাম না।,
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

