শৈত্যপ্রবাহে স্থবির হয়েছে প্রকৃতি। একজন পথিক তবুও বেরিয়ে পড়েছে নতুন পথের সন্ধানে। চারদিক ঘনকূয়াশার চাদরে ঢাকা। লোকটির অবস্থা ঠিক তার বিপরিত,মাথা থেকে পা পর্যন্ত গরম কাপড়ে আবৃত। অবশেষে সূর্যালোক পৌছায় না এমন এক বনে এসে উপস্থিত হয়। পায়ের নীচে জমে ওঠা ঝরা পাতা আর স্যাতস্যাতে মাটিতে প্রথম কোন মানুষের পা স্পর্শ করল। কঠিন ঠান্ডা বতাস বইছে। প্রকৃতিকে যেন প্রকৃতই শীতল করতে ব্যস্ত শীত। টুপ-টাপ করে শিশির ঝরে পড়ছে ঝরা পাতার বুকে আর তখনই স্তব্ধতা অনুভব করা যাচ্ছে মৃদু শব্দে। একটু দূরের কোন কিছুই দেখা যাচ্ছে না। ঠিক বোঝারও উপায় নেই এখন দিনের ঠিক কোন প্রহর! সময়ও যেন স্থির হয়ে গেছে ,কিন্তু নিরবে বয়ে চলেছে। অজানা নতুন একটি স্থানে আসতে পেরে যারপরনাই আনন্দিত কিন্তু সব অনুভূতি প্রকাশহীন, কেবল শীতানুভূতি ছাড়া।
লোকটির চারদিকে তাকানো দেখে বোঝা যাচ্ছে,এবার থামতে চায় সে। দীর্ঘ পথপরিক্রমায় কান্ত লোকটির এখন বিশ্রামের প্রয়োজন। খুব নিকটে একটি অজানা পাখি ডেকে চলেছে। উপরের দিকে তাকিয়ে দেখতে চেষ্টা করল কিন্তু অত উচুতে সে কোন পাখিকে দেখতে পেল না। কিন্তু ডাকটি প্রতিধ্বনি হয়ে খুব নিকটে বাজতে লাগল। অপোকৃত উচু একটি জায়গা সে খুজতে লাগল এবং পেয়েও গেল। পিঠে ঝোলানো ব্যাগটি নামালো এবং তাবু বের করে তা টাঙাতে ব্যাস্ত হয়ে গেল। শান্ত প্রকৃতির এই নৈস্বর্গীক স্তব্ধতাকে লোকটির কাছে মনে হচ্ছে যেন সমস্থ প্রকৃতি নিরন্তর কিছু বলে চলেছে;শুধু সেই নির্বাক। তাবু খাটানো শেষ হলে লোকটি তার মধ্যে প্রবেশ করে ব্যাগ থেকে বিভিন্ন সরঞ্জাম বের করতে থাকে,সাথে কিছু খাবার ও পানীয় বের করে। প্রচন্ড ুধা ও তৃষ্ণায় লোকটি কাতর।
পানাহারের পর এখন বিশ্রাম নেবার মনস্থির করে লোকটি,কিন্তু তাবুর ভিতরের কনকনে ঠান্ডা তাকে অস্থির করে তোলে। তার তাবুটি গোল করে টাঙানো এবং দিনের যেকোন প্রান্তে তাবুর ভিতর থেকেও বাইরের জগত দেখার জন্যে তাবুতে ছয়টি ছিদ্র করা-যা তার নির্দিষ্টভাবে জানা। এমনভাবে সুনির্দিষ্ট দূরত্বে ছিদ্রগুলো করা তা যেন ৩৬০ ডিগ্রী অর্থাৎ তার চরদিকের সমগ্রতা উপভোগ করতে পারে। ছিদ্র ছয়টির পূর্ণ সুবিধা সে নিতে পারত যদি আবহাওয়া এত খারাপ না হতো। কিন্তু বাইরে কিছু অদ্ভুত আওয়াজ শুনে সে দেখতে চেষ্টা করল কারা বাইরে এত উচ্ছসিত! সে দেখতে পেল বিচিত্র কিছু প্রাণী এই হাড়কাঁপানো শীতের মধ্যেও অল্প কিছু পোশাক পরে,তার মধ্যে অনেকে প্রায় কিছু না পরেই খুশিতে নাচতে নাচতে কোথায় যেন চলেছে। লোকটি খুব ভালো করে খেয়াল করে দেখল যে,তাদেরর শরীরটা মানুষের মতো দেখতে হলেও গলার উপর থেকে মানুষের মতো তো নয়ই বরং অত্যন্ত কিম্ভুতকিমাকার। কিন্তু কারো গলায় সোনার হার,কারো হাতে হিরের আংটি ঝকমক করছে। তাহলে তারা নিশ্চয় কম বুদ্ধির প্রাণী নয় কারণ এই ঠাণ্ডা তাদেরকে স্পর্শ করতে পারছে না। কিন্তু তার ঠান্ডা লাগছে কেন? অবাক হয়ে দেখল প্রত্যেকে একে অপরের সাথে যখন কথা বলছে তখন পিছনের লোকটিকে নিয়ে হিংসাত্মক সমালোচনা আর মুখে একটি মেকি হাসি ঝোলানো,চোখে কপটতা এবং আত্মস্বার্থের স্পষ্টতা।
এদিকে ছয়দিক থেকে শীতল বাতাস তীব্রবেগে তাবুর ভিতর ঢুকে লোকটির হাড়ের মজ্জা পর্যন্ত বিদ্ধ করছে। বিশ্রাম করা তো দূরে থাক তাবুর মধ্যে বাস করাটাও তার জন্যে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে,ছিদ্রগুলো দিয়ে বাইরের প্রকৃতি দর্শনতো অনেক দূরের ব্যাপার। উপায়ন্তর না দেখে লোকটি ধীরে ধীরে একটি দুটি করে তিনটি ছিদ্র বন্ধ করে দিয়ে ভাবল এতেই বুঝি সে উষ্ণতা পেতে পারে এবং সাথে বাইরের বিচিত্রতা দর্শন করা যেতে পারে। শীত এখন কম ঢুকলেও একটুবাদেই বুঝল তার ধারণা কতটা ভুল ছিল; কারণ খোলা ছিদ্রগুলো বন্ধগুলোকে স্থির থাকতে দিচ্ছে না। বাতাসের ধাক্কায় সেগুলোও খুলে যেতে চেষ্টা করছে।আর সমপরিমাণ উষ্ণতা ও শীতলতা যদি একসাথে থাকে তাহলে শীতই তার প্রাধান্য বিস্তার করে। পরিপূর্ণ বিশ্রামের জন্য তার আরও উষ্ণতা প্রয়োজন। তাই আরও দুটি ছিদ্র বন্ধ করে দিয়ে ভাবল অন্তত একটি দিয়ে সে প্রাকৃতিক নাট্যমঞ্চে অভিনীত নাটিকাগুলো দেখতে পারবে। কুয়াশাচ্ছন্ন তরল ঠান্ডা ঢোকা অনেকটাই বন্ধ হয়ে গেছে। আস্তে আস্তে উষ্ণ একটা হওয়ায় ভরে উঠছে তাবুর ভেতরটা। অদ্ভুদ এক আবেশ আর আরামে চোখটা কেবল বুজে আসতে চাইছে এমন সময় সেই একটি ছিদ্র দিয়ে খুব ছোটছোট পোকা হুড়মুড় করে ঢোকা শুরু করেছে। তাদের কয়েকটি তার নাকের ভেতর ঢুকে গেল। হাঁচতে হাঁচতে তার অবস্থা খুব খারাপ, নাক-চোখ দিয়ে পানি পড়ছে। এবার সে কোন কিছু না ভেবে শেষ ছিদ্রটিও বন্ধ করে দিল। লোকটি অনুধাবন করল- হয় তাকে ঐ অদ্ভুদ ধরনের জীব হয়ে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে হবে নতুবা মানুষ হয়ে শীতের বিরুদ্ধে যুদ্ধ করে উষ্ণতা পেতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

