স্বাধীনতার মানে কি?
আমার কাছে স্বাধীনতার মানে-
ক্লান্ত কোন দুপুরে ছাদের এক কোনে প্রিয় উপন্যাস পড়তে পারা,
বর্ষণমুখর দিনে ইচ্ছেমত ভেজা,
ব্যাস্ত রাস্তায় অকারনে হাঁটা,
গোধুলি বেলায় ক্ষেতের আঁল বেয়ে ছুটে চলা,
আলো-আধাঁরিতে জোনাক পোকার পিছু ছোটা,
শীতের রাতে জোসনার আবির মাখা,
কুয়াশা ঢাকা ভোরে পায়ে শিশির মাখা,
সীমাহীন আকাশ নিজের করে পাওয়া,
আর....... আর....... ক্যাম্পাসে আড্ডায় ইচ্ছেমত তর্কেজোড়া।
আর তোমার কাছে ?
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১০ রাত ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


