somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ, ছুটি, সাতসতের.......................

১২ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকায় ঈদ করলাম। পেশাগত কারনে ঈদের দিনও অফিস করতে হয়েছে। যদিও খারাপ লাগেনি, কারন ঢাকাতেই পরিবারের সবাই আর কলিগরাও ভাই বোনের মত হয়ে গেছে। তাই এখন যারা ঈদে অফিসে নেই তারাই মিস করেছে। অফিসে যেতে যেতে কষ্ট লাগলো রিক্সাওয়ালাকে দেখে। আজো তার গায়ে ঘামে ভেজা তিল পড়া শার্ট। রাস্তায় ট্রাফিক পুলিশ সেই পুরনো ইউনিফর্মে, চারপাশে নতুন পোষাক পরা মানুষের ভীড়ে সে বড্ড বেমানান। কলিগদের অনেকে হলে কিংবা মেসে রয়েছে অফিস করার জন্য, সকাল বেলা আমার বাসা থেকে নেয়া সেমাই ,লুচি এমন আগ্রহ করে খেল যেন অমৃত। একটু পর রংপুর থেকে খবর এল, বাস উল্টে ৪জনের মৃত্যু, ভাগ্যাহত মানুষদের ছিন্নভিন্ন ছবি! যারা মারা গেল তাদের স্বজনদের কাছে ঈদ কি আর কখনো আনন্দ হয়ে আসবে!
তার পরও জীবন স্বাভাবিক। মুহুর্তের বিসন্নতা, তবে আনন্দ উচ্ছলতা কমেনি বয়ে যাওয়া জীবনে। অতি ব্যস্ত জীবনে আমার কাছে ঈদ ইচ্ছেমত ঘুমানোর স্বাধীনতা আর নিজেকে নিয়ে ভাবার অবকাশ।
সন্ধ্যায় ছেলেবেলার বন্ধু ফোন করে নস্টালিজক করে দিল। সেই ছেলেবেলার আবেগে আবারো জানালো আমাকে কত ভালবাসে সেকথা। আজ কোন ব্যারিকেড নেই মনের কথা জানাতে! আমিও অকপটে বললাম-" তোমার সাথে কেটেছে আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়"।

আমাদের চারপাশে অনেক পংকিলতা, অনেক অসংগতি, স্বপ্ন আর বাস্তবে অনেক ফারাক। চাওয়া পাওয়ার মাঝে হাজারো দীর্ঘশ্বাস। তার পরও ভালবাসা আছে, বেঁচে আছি ভালবাসা নিয়ে। ভালবাসি ঘামে ভেজা ঐ রিক্সাওয়ালাকে, ভালবাসি ঐ ট্রাফিক পুলিশকে যে খুব মন খারাপ করে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করছে। মনের কোনে ব্যাথা অনুভব করছি তাদের জন্য, যাদের ঈদ কান্নায় ভেসেছে। আর ভালবাসি বন্ধু তোমাদের! যাদের ভালবাসা আমাকে হাজার মাইল দূর থেকেও আচ্ছাদিত করে রেখেছে!!!
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×