লিভ টুগেদার অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট
২৫ শে মার্চ, ২০১০ সকাল ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দৈনিক আমাদের সময় ২৫ মার্চ ২০১০
ফারজানা মিলি: দুজন প্রাপ্তবয়স্ক মানুষের একসঙ্গে থাকা বা তাদের মধ্যে যৌনসম্পর্ক কোনো যুক্তিতেই অপরাধ হতে পারে না। বিবাহ-পূর্ব যৌনতা বা লিভ টুগেদার অপরাধ বলে গণ্য হবে কি না, এই সংক্রান্ত একটি মামলায় এ কথা উল্লেখ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। দক্ষিণী অভিনেত্রী খুশবু বেশ কিছু দিন আগে এক সাক্ষাৎকারে বিবাহ-পূর্ব যৌনতাকে পাপ নয় বলে মন্তব্য করলে তীব্র সমালোচনার মুখোমুখি হন। পরে এ নিয়ে একাধিক মামলাও দায়ের হয়। মাদ্রাজ হাইকোর্টে সেই সব মামলা খারিজের আবেদন জানান খুশবু। কিন্তু সেখানে তার আবেদনই খারিজ হয়। এবার সুপ্রিম কোর্টের এক বেঞ্চ উল্টো খুশবুর বিরুদ্ধে অভিযোগকারীদের বক্তব্যের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছে। সুপ্রিম কোর্টের মতে, পুরাণের গল্পে রাধা কৃষ্ণের কাহিনী আছে যেখানে তারা বিয়ে না করেই একসঙ্গে থেকেছেন। লিভ টুগেদারকে জীবনের অধিকার বলে বর্ণনা করেন বিচারপতিরা। আনন্দবাজার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন