কাশফুলে সাদা মেঘের ছায়ার মতো তোমার
মুখটি লুকোচুরি খেলে বয়সী কারও হৃদয়ে
সেটা কী তুমি জানতে,
কখনো মনের সাথে মনের, জনের সাথে জনের
দ্বন্দ্বে পুড়ে সোনার চেয়ে খাঁটি, যেমন পবিত্র মাটি
হয় যে নিজের অজান্তে।
এখন শরতের মিষ্টি রোদ হেসে খেলে গড়ায়
আশায় আশায় পথ চেয়ে রয় আর তোমার
মুঠোফোন থেকে আসা সংক্ষিপ্ত বার্তা পড়ে
আচানক ভাবনারা সব পাখনা মেলে উড়ে উড়ে যায়
বিকেল নামে, সাঁঝের পাখিরা নীড়ে ফেরে
কিন্তু ঘরহারা মানুষটা কোথায় যাবে জানে না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




