‘স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে
কে বাঁচিতে চায়
দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে
কে পরিবে পায়।’
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় (১৮৫৫-১৯১৮) অনেক বছর আগে পঙ্ক্তিগুলো রচনা করেছিলেন। কিন্তু বাঙালি জাতি এসব পঙ্ক্তির মর্মার্থ বুঝতে পেরেছেন অনেক বছর পরে। যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। তবে আশার কথা আমরা সেদিন যুদ্ধ করেছি জয়। আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা, মুক্তি। কিন্তু এ অর্জনের পেছনে আমাদের অনেক হারাতেও হয়েছে। ত্রিশ লাখ শহীদ, দুলাখ মা-বোনের ইজ্জত আর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীন বাংলাদেশ। আজ আমরা আগুনঝরা উত্তাল মার্চের কথা বলবো।
সাতই মার্চ ঢাকার রেসকোর্সে ঐতিহাসিক ভাষণে তো বঙ্গবন্ধু বলেছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’ সেদিনের বিশাল জনসমুদ্র আর সর্বস্তরের বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে পশ্চিম পাকিস্তানের গোয়েন্দারা নিশ্চয় বুঝে গিয়েছিল ‘বাঙালিকে আর দমিয়ে রাখা যাবে না।’ বাঙালির শিরায় শিরায় ঢুকে গেছে স্বাধীনতার আকাক্সা। তাঁরা জীবন দেবে, ধন-সম্পদ-ঘরবাড়ি সব ধ্বংস¯তূপ হলে হবে কিন্তু মুক্তি অর্জন না করা পর্যন্ত লড়ে যাবে। তাই নানান কৌশলে পাকিস্তানিরা সময়পেণ করে আর যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। এভাবে আসে পঁচিশে মার্চের কালোরাত্রি। সে রাতে নির্বিচারে বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকহানাদার বাহিনী। তারপরের অবিশ্বাস্য নির্মমতার ঘটনার কথা, নৃসংসতা আর বর্বরতার কথা আজ বিশ্ববাসীর কাছে অজানা নেই। হাজারো ছবি আর চলচ্চিত্র সে স্যা বহন করছে। ইতিহাসের পৃষ্ঠায় সোনার হরফে সেসব ধারণ করা হয়েছে সযতেœ।
সম্প্রতি আলোড়ন সৃষ্টি করা মুহম্মদ জাফর ইকবালের ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বইয়ে এ প্রসঙ্গে বলা হয়েছেÑ
‘গণহত্যার জন্যে জেনারেল ইয়াহিয়া খান ২৫ মার্চ তারিখটা বেছে নিয়েছিল। কারণ সে বিশ্বাস করত এটা তার জন্য একটি শুভ দিন।’
সে যাই হোক, এবার আমরা স্বাধীনতার ঘোষণা সম্পর্কে দু-একটি কথা বলব। বাংলাদেশ শিশু একাডেমী প্রকাশিত ‘মুক্তিযুদ্ধের গল্প-গাথা’ বইয়ের ২৬৬ পৃষ্ঠায় বলা হয়েছেÑ
বঙ্গবন্ধু মুজিবুর রহমান কর্র্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সম্পর্কে পাশ্চাত্যের প্রখ্যাত লেখক রবার্ট পেইন তাঁর চাঞ্চল্যকর ‘ম্যাসাকার’ (নির্দয় হত্যাকাণ্ড) পুস্তকে লিখেছেন, “...মাঝরাত নাগাদ তিনি বুঝতে পারলেন যে ঘটনাপ্রবাহের দ্রুত পরিবর্তন হচ্ছে। তাঁর টেলিফোনটা অবিরাম বেজে চলছে, কামানের গোলার আওয়াজ শোনা যাচ্ছে আর দূর থেকে চিৎকারের শব্দ ভেসে আসছে। তখনও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ সম্পর্কে কিছুই জানতেন না, কিন্তু তিনি জানতেন যে পূর্ব পাকিস্তান রাইফেলস্-এর ব্যারাকগুলো এবং রাজারবাগ পুলিশ হেড কোয়ার্টার আক্রান্ত হয়েছে। এর একমাত্র অর্থ হচ্ছে, পাকিস্তানের সামরিক বাহিনী দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বাঙ্গালী সশস্ত্র বাহিনীর ঘাঁটিগুলো নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর। তাই সে রাতেই ২৬শে মার্চ তিনি দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। সর্বত্র বেতারযোগে পাঠাবার জন্য তিনি টেলিফোনে নিুোক্ত বাণীটি সেন্ট্রাল টেলিগ্রাফ অফিসে জনৈক বন্ধুকে ডিকটেশন দিলেন।”
চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা মরহুম এমএ হান্নানের কাছে এই বাণী যথাসময়ে পৌঁছেছিল। ...
অর্থাৎ “পাকিস্তান সামরিক বাহিনী মাঝ রাতে রাজারবাগ পুলিশ লাইন এবং পিলখানায় পূর্ব পাকিস্তান রাইফেলস্-এর হেড কোয়ার্টার আক্রমণ করেছে। প্রতিরোধ করবার জন্য এবং মুক্তিযুদ্ধের প্রস্তুতির জন্য শক্তি সঞ্চয় করুন।” ‘ম্যাসাকার’ঃ রাবার্ট পেইন (পৃঃ ২৪) ঃ দি ম্যাকমিলান কোম্পানী, নিউ ইয়র্ক।
২৫শে মার্চ দিবাগত রাতে হানাদার বাহিনী কর্তৃক গণহত্যা শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য আহ্বান জানিয়ে তাঁর এই সর্বশেষ বাণী প্রেরণ করলেন, তখন ইংরেজি ক্যালেণ্ডার অনুসারে ২৬শে মার্চ শুরু হয়ে গেছে। এজন্যই ২৬শে মার্চ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস।
বন্ধুরা এতণ আমরা পড়লাম আর জানলাম কেমন করে এলো স্বাধীনতা দিবস। বড় হয়ে, বড় হতে হতে আমরা জানবো এর পরের ঘটনাবলি। সেই সব কালজয়ী ইতিহাস আমাদের প্রেরণা জোগাবে দেশকে ভালোবাসতে। দেশের মানুষকে ভালোবাসতে। ##

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




