ছোটবেলায় একটা স্মৃতি খুব বেশী মনে পড়ছে।
ছোটবেলায় যখন টিভিতে কোন সিনেমা কিংবা নাটক দেখতাম, ভয়ংকর কোন দৃশ্য আসতে দেখলেই অটোমেটিক চোখ বন্ধ হয়ে যেত, শুধু সাউন্ডটা কানে আসত। যখন ওই সিন শেষ হত তারপর চোখ খুলতাম। তো সেদিন যেদিন ভারতের সাথে বাংলাদেশের খেলা হচ্ছিল, বাংলাদেশের বোলিং সেশনটা দেখার সৌভাগ্য হয়নি, কারন অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে রাত 12টা বেজে গিয়েছিল। যাই হোক ব্যটিং সেশনটা দেখার প্রস্তুতি নিয়ে সেটের সামনে বসলাম। বাংলাদেশ সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা এমনই কিছু কিছু যে এত কম রানে না যেন আটকে যায়। তারপরেও বর্তমান দলের প্রতি সাহসও ছিল, যেকোন অঘটন ঘটলেও ঘটতে পারে। প্রথম উইকেট যেতেই ভয়টা আবার পেয়ে বসল না জানি এবার আসে আর যায়। দ্বিতীয় উইকেটের প্রথম বলে চোখ অটোমেটিক বন্ধ হয়ে আসল। যাক কিছু হলনা চোখ আবার খুলে খেলা দেখতে লাগলাম। বেশ কিছুক্ষন পর তামিম যখন বেধরক পেটাতে শুরু করল তখন ভারতীয় বোলাররা দৌড়ানো শুরু মাত্রই চোখ বন্ধ হয়ে আসতে লাগল কোন রকমে মিট মিট টেলিভিশনের তাকিয়ে থাকার চেষ্টা করছিলাম, পরের এক ওভারে চোখ বন্ধ রাখতে গিয়ে এক ওভারে পর পর দুটো চারের মার আর সিঙ্রে মার মিস করলাম। এতদিনের যে ভয়টা কাজ করত, বাংলাদেশের খেলা দেখতে গিয়ে হল তার উল্টোটা। চোখ বন্ধ রাখার প্রয়োজনই ছিলনা।
বিশ্বাস ছিল, তারপরেও ভয়ও ছিল। আজ সিদ্ধান্ত নিয়েছে পুরো খেলায় চোখ খোলা রাখব, কিছুতেই চোখ বন্ধ করবনা, চোখ বন্ধ হতে চাইলেও।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০০৭ সকাল ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




