somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসি তাই

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জয় এবং ক্লিওপেট্রা দুই ভূবনের দুই বাসিন্দা।বাংলা সিনেমার কাহিনীর মতই ক্লিওপেট্রা গরীব বাবার সুন্দরী মেয়ে।দেখতে একদম পরীর মতন।আর জয় বড়লোক বাবার একমাত্র সন্তান।দুজনের মাঝে বন্ধুত্ব অতপর ভালবাসাবাসি।আজ দুজনে ঘুরতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি,এস,সি।
ক্লিওপেট্রাকে দেখেই জয় বলল,“জান সাবধান থেকো,জঙ্গিরা যেকোনো সময় তোমাকে মেরে ফেলবে”।আমাকে কেন মেরে ফেলবে আমি কি অপরাধ করলাম ?ক্লিওপেট্রা যেন কিছুটা অস্থির হয়ে গেল জয়ের কথায়।
জয় বলল,“তোমার অপরাধ হচ্ছে তুমি আমাকে প্রানের চেয়ে ভালবাস”?ক্লিওপেট্রাঃ “এতে তো আমি কোন দোষ দেখছিনা।একজন মানুষ আরেক জন মানুষকে ভালো বাসতেই পারে”।জয়ঃ“জঙ্গিরা চায় না তুমি আমার সাথে এমন ঘনিষ্ঠভাবে মেলামেশা কর”। ক্লিওপেট্রাঃ ও আচ্ছা তাই।জঙ্গিরা চাইলেই কি আর না চাইলেই কি আমি তোমাকে ভালোবাসেই যাব।
জয়,তুমি কি আজ ফ্রি ? ফ্রি থাকলে তোমাকে আজ কিছু কথা বলতাম”।
জয়ঃ “তোমার জন্য আমি সবসময় ফ্রি জান”?।
ক্লিওপেট্রাঃ তুমি তো আমাক অনেক ভালোবাসো তাইনা!
কেন,কোন সন্দেহ আছে ?
না কোন সন্দেহ নেই কিন্তু।
কিন্তু মানে?
আচ্ছা একটা প্রশ্নের জবাব দেবে,তুমি আমার বন্ধুদের হেরোইন,গাঁজা,মদ সরবরাহ কর কেন?এগুলো খেয়ে আমার বন্ধুরা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে?জয় বলল,“একে তুমি নষ্ট হওয়া বলছ কেন জান?তরুণ বয়সে একটু-আধটু ফুর্তির দরকার আছে আমি তো সেই ফুর্তির ব্যবস্থাই করেছি।তাছাড়া এই ছোট্ট জীবনে এতটুকুন আনন্দ-ফুর্তি না করলে চলে”।আর একটি বিষয়,তুমি আমার কবুতরগুলোকে গুলি করে কাঁটা তারে ঝুলিয়ে রেখেছো কেন? জয়, “আরে ওরা তো সন্ত্রাসী।আমার অনুমতি না নিয়েই ওরা আমার জমিতে খাবার খেতে এসেছিল”।ওরা কিভাবে সন্ত্রাসী,এই তুচ্ছ কারণে এই নিরীহ জীবকে হত্যা করতে পারলে ?
অনেকদিন পর তোমার সাথে কথা দেখা হল,আর তুমি এসব কি নিয়ে আলোচনা করছো ক্লিওপেট্রা ?এসো আমরা ভালোবাসা-বাসি করি”।আমারও তো ভালোবাসার কথাই বলতে ইচ্ছে হয় জয়,কিন্তু তুমি যেন কেমন দিন দিন বদলে যাচ্ছে।
ক্লিওপেট্রা তুমি কি আমার বিরুদ্ধে আজ এসব বলতেই এসেছ?
আমার বলা শেষ হয়নি।
ঠিক আছে আর কি বলবে বল।
ক্লিওপেট্রা বলল, “আমার চাচাতো ভাইবোনেরা সবসময় তোমার দেয়া নাটকের সিডি,ডিভিডি দেখে ?আমি একটা দেখেছি এগুলো বিচ্ছিরি,একদম রগরগে।তুমি এসব নাটক,সিনেমা ওদের কেন দিলে?
জয় বলল, “এগুলোকে তুমি অশ্লীলতা বলছ কেন? আমি তো চাই তুমিও তোমার পরিবার-পরিজন সবাইকে নিয়ে এগুলো দেখে আর্ট কালচার শেখ।তাছাড়া বিয়ের পূর্বেই নারী যদি না পুরুষের আর পুরুষ যদি না নারীদেহের স্বাদ পায় তাহলে তো বিয়ের পর তো তারা কিছুই বুঝে উঠতে পারবেনা এজন্যতো এ ব্যবস্থা? আর এগুলোর জন্য আমাকেই বা দোষ দিচ্ছ কেন?তোমার জমির চাচাই তো আমার কাছ থেকে এগুলো নিয়ে গেল”।
কী বলছ,জমির চাচা এই কাজ করেছে।
হু,আর কিছু বলবে?(রাগত স্মরে)
আর একটি কথা বলার ছিল? বল।
ক্লিওপেট্রা, “আচ্ছা আমাকে কে মেরে ফেলবে এই খবরটা আমার গ্রামের বন্ধুরা তো কখনো আগে জানেনা।তুমি সবসময় আগে কিভাবে জানো ? আমার তো মনে হয়,আমার হত্যার খবরটা একদম মিথ্যা কারণ আমাকে কাছে টানার জন্য তুমি বানিয়ে বানিয়ে এসব মিথ্যা কথা বল” ?
জয় এবার প্রচণ্ড রাগ করে ক্লিওপেট্রাকে একা ফেলে চলে গেল।যাবার সময় বলল,আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার জন্য এসব করি।
ক্লিওপেট্রা বুঝলনা এ আবার কেমন ভালোবাসা !!


সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত কালের গর্ভে হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত কালের গর্ভে হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো... ...বাকিটুকু পড়ুন

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

বৈচিত্রে ভরা মহাবিশ্ব, তবে মানুষ কেন একই রকম হবে?

লিখেছেন মিশু মিলন, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৯



এবার শেখরনগর কালীপূজার মেলায় গিয়ে সন্ধ্যার পর ভাগ্নি আর এক দাদার মেয়েকে বললাম, ‘চল, তোদের অন্য এক জীবন দেখাই।’
সরু গলি দিয়ে ওদেরকে নিয়ে গেলাম পিছনদিকে যেখানে... ...বাকিটুকু পড়ুন

×