১.
অপার বিস্মৃতির সুখ আমায় আমূল কাপায়
ক্ষণকালের জন্য বিস্মৃত হই নিরানন্দ নিরালা
অসীম সুখের ঢেউ আছড়ে পড়ে ভৌতিক পাশবিকতায়
বিস্মৃত হই অতীত, ঝাপসা হয়ে আসে ভবিষ্যত
আমি পড়ে রই আমার চেনা জগতের অচেনা আড়ালে।
২.
এবার ঘুমোও অতন্দ্রিলা, ঘুমোও তুমি
নিস্তব্ধ শহরের বুকে কি লাভ চুপচাপ শুয়ে থেকে একা?
তোমার নিদ্রাহীন চোখ কিসের অপেক্ষায় চাতক হয়ে রয়?
অতন্দ্রিলা ঘুমোও তুমি, ব্যস্ত শহরের ব্যস্ত দিনের পর যে রাত
তুমি ভেবেছিলে- কাটবে সময় জোছনা ছুয়ে ছুয়ে, কিন্তু
হায় এ শহরে জোছনা বড় অচেনা হয়ে রয়
বন্দি হয়ে কৃত্রিম রঙের হোলি খেলার বেড়াজালে;
তাই অতন্দ্রিলা ঘুমোও তুমি, ঘুমোও।
৩.
এক বিকেলে এক বিশাল সবুজ জুড়ে দাপিয়ে বেড়াই
এক রাত্রিতে এক আকাশের তারায় তারায় চোখ বুলোই
এক দুপুরের আগুন রোদে একলা একলা তুমুল হাটি
এক সকালের চায়ের কাপে আমার অলস প্রহর ডুবিয়ে রাখি
এক দিনেতে তোমায় নিয়ে একশ হাজার কাব্য লিখি
এক মুহূর্তে রোদেলা দুপুর তোমার কথায় বৃষ্টি হয়ে আমায় ভেজায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

