আমরা বমি করি, সবাই-ই করি
কেউ বা বেশী করি, কেউবা কম,
মাঝে মাঝে ভাসিয়ে দিই,
কারও বমি রক্ত মেশা-সোজা কথায় রক্তবমি;
কারও আবার বিশ্রী দূর্গন্ধে ভরা বমি।
এতসব বমিবাজদের মাঝে,কারও কারও
বমি করা দেখতে, ঐ বমির গন্ধ শুঁকতে বেশ লাগে
যেমন ভালো লাগা থাকে প্রেয়সীর চোখে চোখ রেখে কথা বলতে
তাদের বমিতে কোন রক্ত থাকে না ,থাকেনা কোন পুঁজ,
তবে গন্ধ থাকে,বৃষ্টির ফোঁটার সাথে মাটির ভালবাসার বুনো গন্ধ।
বমি করার শব্দে থাকে সুর
এতে ঝিম ধরে না, তবে আরাম হয়।
আমারও এমন বমি বমনের ইচ্ছা জাগে,
ইচেছ করে এমন বমি সাগরে ডুবে যাই আবার ভেসে উঠি
তারপর মাথার্ভতি বমি মাখানো চুলে
দুর্গন্ধ বমি বাজদের সামনে গিয়ে
ওয়ের্স্টান কোনো মেটালব্যান্ডের ভোকালের মত মাথা ঝাঁকাই
হাতভরা বমি নিয়ে ওদের গায়ে মাখাই-শুদ্ধ বমি।
কিন‘ পারি না বা হয়ে উঠে না
শুদ্ধ বমিবাজদের অপ্রার্চুয আর রক্তবমিবাজদের উদাসীনতায়
র্দূগন্ধবমিবাজদের কাবু করতে পারি না
হোলি ওরা আমাদের নিয়ে খেলে
আমাদের গায়ে মাথায় ওদের পুঁজরক্তভরা র্দূগন্ধযুক্ত বমি,
সেই অশুদ্ধ বমিতে আমাদের চোবায়, ভেজায়
অসহ্যকে সহ্য করতে করতে আমরা এখন বমি করাই ভুলে যাচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

