আমার ছায়া ঢাকা দিনগুলো হয়েছে অতীত
প্রখর সূর্যকিরণে উজ্জ্বল ট্রয়ের সৈকতে
আমি দাড়ায়েছি একা- একিলিসের মত,
অপেক্ষায় সূর্য দেবতার মন্দির, ধ্বংস হবার জন্য
আমার অস্ত্রাঘাতে গুড়িয়ে যাবার জন্য,
পেছনের সাগরে হাজার খানেক জাহাজে হাজার হাজার যোদ্ধা
ওরা আমার কেউ নয়। ট্রয়ের সৈকতে আমি একা একিলিসের মত,
অপেক্ষায় সূর্য দেবতার মন্দির আমার অস্ত্রাঘাতে ধ্বংস হবার জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

