ছেলেটার নাম...আচ্ছা থাক নাম নাইবা বলি, গত তিন বছর ধরে আমি চিনি ওকে। বয়স কত হবে? ষোল কিনবা সতেরো। অথচ ওকে দেখে কেউ বুঝবে না যে ওর বসয় ষোল হতে পারে। আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশেই ওর বাড়ি। বাবা মায়ের বড় ছেলে। স্কুল ছেড়েছে বছর সাতেক আগে। আরো চারটা ভাইবোন আছে। বাবা বেকার। ওর ইমিডিয়েট ছোট ভাইটা শহরে এক হোটেলে বয়ের কাজ করে। আমি জানি না কিভাবে ওদের ফ্যামিলি চলে? কখনো জিজ্ঞেস করার সাহস হয়নি।
আমাদের ক্যম্পাসের অনেকের সাথেই ওর পরিচয় আছে। সবাই ওকে একনামে চেনে। ইউনিভার্সিটি গেটে বসে যখন চায়ের আড্ডায় মেতে উঠি তখন এসে হাজির হয়ে যায় ও। আমাদের সাথে গল্প করে। আমরা মাঝে মাঝে খেয়ালই করি না ও কখন আসে কখন যায়। আমাদের ক্যাম্পাস লাইফের হইচই আড্ডামুখর পরিবেশে আমরা এতটাই মগ্ন হয়ে থাকি। আমাদের আর কি দোষ। তারুণ্যের বৈশিষ্ট্যতো এটাই।
ছেলেটাকে প্রথম চিনি আমাদের ক্যাম্পাসের এক কালচারাল প্রোগ্রামের সময়। প্রোগ্রাম উপলক্ষে বের হয়া সুভিনিরে একটি মানবিক আবেদন প্রকাশের অনুরোধ নিয়ে আসে ছেলেটি। বছর সাতেক আগে অ্যাপ্লাস্টিক এনিমিয়া নামক ভয়াবহ রক্তরোগ ধরা পড়ে ওর শরীরে। তখন থেকে তার সংগ্রাম শুরু। বাচার সংগ্রাম। প্রতি মাসে একবার কি দুবার তাকে রক্ত নিতে হয়। ওর রক্তের গ্রুপ ও পজেটিভ। ওর সাথে আর ঘনিষ্ঠ ভাবে পরিচয় হয় যখন প্রথমবার ওকে রক্ত দিতে যাই। আমাদের ক্যাম্পাসের অনেকেই এভাবে ওকে বিভিন্ন সময় রক্ত দিয়েছে এবং এখনও দিয়ে যাচ্ছে। কিন্তু সম্পূর্ণ ব্যপারটাই দেখাশোনা করে ও নিজে। ওকে যারা রক্ত দেয় তাদের মধ্যে কার কার তিন চার মাস পুর্ণ হয়েছে। এবং সেই মাসে কার থেকে রক্ত নেবে তাকে তিন চার আগে থেকে জানানো এবং রক্ত দানের দিন সকালে এসে ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া সব কাজ ও নিজেই করে। আমি জানি না ক্যানো কখনই ওর মা বাবা বা ওদের ফ্যামিলির কাউকেই দেখিনি ওর সাথে হাসপাতালে। ওর বেচে থাকার সংগ্রাম ও একাই করে যাচ্ছে। ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন ও ছাত্রছাত্রীরা মিলে চেষ্টা করেছে ওর জন্য টাকা জোগাড়ের জন্য। খুব বেশি টাকা আমরা কখনোই জোগার করতে পারিনি। যা তুলেছি তার বেশির ভাগই খরচ হয়ে যায় ওর ঔষধ খরচে। দেশে এই রোগের চিকিৎসা নেই। হয় ভারত বা থাইল্যান্ডে যেতে হয়ে বোনম্যারো পরিবর্তনের জন্য। এর জন্য প্রয়োজন প্রায় ৩০ লক্ষ টাকা। আমাদের যোগার করা সামান্য বিভিন্ন সুহৃদ জনের দেয়া অনুদানে ১ লক্ষ টাকাও হয়না। তার থেকে প্রতিদিনই বিপুল পরিমাণ টাকা খরচ হয়ে যায় ওর দামি দামি ঔষধ কিনার জন্য। এখন হয়তো বিদেশ নিয়ে গেলে বাচানো সম্ভব নাও হতে পারে। ওর চিকিৎসা করেন যেই ডাক্তার তার থেকে জেনেছি ওর এতদিন সারভাইভ করারটা শুধুমাত্র অসাধারন মনের জোরের কারনেই। কিন্তু আর কত? ওর ছোট্ট মনে আর কত সাহস ও একা ধরবে? আর কত পথ ও একা পাড়ি দেবে? সেদিন বলছিলো—ভাই,ব্যাঙ্কে টাকাটা শুধুই পড়ে আছে। এর চেয়ে যদি তুলে কোন ব্যবসা শুরু করা যায় অন্তত ওর বাবার বেকারত্বটা যদি ঘুচে। আমি কিছু বলতে পারিনি। এখন ওকে ডাকি না। দেখলেও না দেখার ভান করি। পাশে এশে বসলে দৌড়ে পালিয়ে যাতে ইচ্ছে করে। আমি জানি ছেলেটা শেষ হয়ে যাচ্ছে। হয়তো আর দু মাস তিন মাস তার পর বিছানায় পড়ে যাবে। তার পর হয় আর ছয়মাস, তাও হয় কিনা সন্দেহ। ও যখন এশে পাশে বসে আমার কথা হারিয়ে যায়। অসহনীয় এক ব্যথায় বুক দুমড়ে মুচড়ে যায়। অতঃপর কোন অজুহাতে উঠে পড়ি। পালিয়ে যাই ওর আশপাশ থেকে।
ওর ব্যাঙ্ক একাঊন্ট নাম্বারটা দিতে পারতাম। বলতে পারতাম সাহায্য করেন এই অসহায় ছেলেটিকে। কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। তাই দিলাম না। বললাম না ওর নাম।
কয়েক বছর আগে আমাদের ডিপার্টমেন্টের এক বড় ভাই একই রোগে আক্রান্ত হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের সকলের প্রচেষ্টায় সংগ্রীহিত অর্থে তার চিকিৎসা হয়। তিনি সুস্থ হয়েছেন। একত্রিশ তম বিসিএস দিয়ে উত্তীর্ন হয়েছেন। কয়েকদিন পরে হয়ত সরকারী গুরুত্বপুর্ণ দায়িত্ব নিয়ে কোথাও পোস্টেড হবেন।
অথচ এই ছেলেটির জন্য আমরা কিছু করতে পারলাম না। অনেক পয়সাওয়ালা লোকের কাছে ও গিয়েছে। কেউ কেউ সাহায্য করেছে অনেকটা নিয়মরক্ষার জন্য। ৫ হাজার ১০ হাজার টাকা ধরিয়ে দিয়ে বিদায় দিয়েছে। কোথাও গলাধাক্কা আর জোচ্চুরীর অপবাদ নিয়ে বের হয়ে এসেছে। তারপরও হৃদয়বান মানুষও কম নন। এতদিন ধরে নিয়মিত রক্তদান করে ছেলেটিকে সাহায্য করেছেন এমন মানুষ অনেক। ইউনিভার্সিটির অনেকে যারা পাস করে চলে গেছে এখন ওকে ফোন করে খোজ খবর নেন। এখন যোগার করার চেষ্টা করেন ওই অসম্ভব অঙ্কের টাকা। আমি খুব হতাশ একজন মানুষ। ওর বাচার ইচ্ছা আমাকে আশা যোগাতো যে ও হয়ত বেচে যাবে। সেদিন টাকার কথা বলার সময় ওর চোখে আগেকার সেই বেচে থাকার স্পৃহা আমি দেখিনি। আমি এখন মুখোমুখি হতে ভয় পাই। ওর জন্য দুঃখ হয় না। দুঃখ হয় ওর পরাজয়ের জন্য। ওর একা একা হাসপাতাল আর ডাক্তার এর ঝামেলা সামলানো সব মিথ্যে হয়ে যাবে। ওর ফ্যামিলির নুন্যতম সাপোর্ট ও পায়নি। নিজের প্রচেষ্টায় এতদিন চিকিৎসা করেছে নিজের। তবু নির্মম সত্য এটাই যে ওর এই লড়াই মিথ্যে হয়ে যাচ্ছে। আমি মানতে পারছি না। কিছু করতে পারছি না। নিজের কাছে ক্রমাগত ছোট হয়ে যাচ্ছি। রক্ত দিতে হাসপাতালে যাচ্ছি। রক্ত দিয়ে মিথ্যে কাজের অজুহাত দিয়ে ওখান থেকে পালিয়ে আসছি।
ডিপার্টমেন্টের বড় ভাইকে বাচাতে পারলাম কারন সে আমাদের ইউনিভার্সিটির ছাত্র বলে আর ওই ছেলেটাকে ধীরে ধীরে ঠেলে দিলাম মৃত্যুর দিকে কারন ও আমাদের মত নয় বলে। ওর বাবা মা ওকে ধীরে ধীরে ঠেলে দিল মৃত্যুর দিকে কারন এই চিকিৎসা ব্যয় তাদের সাধ্যাতীত বলে। উনারাকি পারতেন না কিছুটা মানসিক শক্তি যোগাতে? আমরা কি পারতাম না এই টাকাটা যোগার করে দিতে? একবারতো পেড়েছি, আর একবার কেনো নয়? ইউনিভার্সিটির স্টুডেন্ট এর জন্য সিচুয়েশন যতটা কঠিন আর চেয়ে হাজারগুণ কঠিন একজন নিম্নবিত্ত অশিক্ষিত পরিবারের সন্তানের জন্য।তবুও চেষ্টাটাতো করতে পারতাম। আমি নিজেই বা কি করেছি? তিন চারবার রক্ত দিয়েছি, রক্তদান মহৎ কাজ মনে করে আত্মপ্রসাদ লাভ করেছি। বাচাতে চাইনি একটি প্রাণকে। বাচাতে চাইনি তার বেচে থাকার সপ্নকে।
অনেক এলোমেলো একটা লেখা। আমার মনের এলোমেলো অবস্থারই প্রকাশ। পরিশেষে এটুকু কথা শুধুর ওর জন্য “পারলে আমাদের ক্ষমা কোরো...”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

