শিশুতোষ খুনির হাতে আমার প্রতারিত সুখ কিংবা প্রতারক সুখ...
আচ্ছা বলতে পারেন আপনারা কত সহজে হারিয়ে যায় মাত্র দেখা তারা
কত সহজে ঢেউ এসে ভাসিয়ে নেয় অনেক সময় নিয়ে গড়া ভাস্কর্য
সুখ হারায় কমলাপুর কিংবা এয়ারপোর্ট রেলস্টেশনে
সুখ হারায় বাসে, ট্রামে আর বিশেষ করে নৌকায়
সুখ হারায় আরো নাম না জানা হাজারো ভাবে হাজারো জায়গায়...
প্রতারিত সুখ কিংবা প্রতারক সুখ
সুখ হারায় সাকো সেতু আর গুদারা পারাপারে...
সুখ হারায় ২৫ পয়সা ৫০ পয়সা কিনবা কোন পার্সেন্টেজের হিসাবে
সুখ হারায় দ্রুত এবং চক্র বৃদ্ধিহারে...আই মিন ভেরি কুইক ভাবে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

