পাসওয়ার্ড !!! এই ডিজিটাল দুনিয়ার কোথায় লাগে না পাসওয়ার্ড। পাসওয়ার্ড কি জিনিস বা ক্যান ইউজ করা হয় এই সম্পর্কে বক বক করে আপনাদের কান ঝালাপালা বা আমার হাত ব্যাথা করে কোন লাভ নাই। যেটা বলার জন্য এইটুকু লিখলাম তা হল আপনার পাসওয়ার্ড কিভাবে হ্যাকারদের হাত থেকে বাঁচাবেন? পৃথিবীতে বিভিন্ন ক্যালিবারের হ্যাকার আছে। এক এক জনের হ্যাকিং স্টাইল আলাদা। আমি কিছু কমন হ্যাকিং টেকনিক এবং এগুলা এড়ানোর উপায় নিয়ে আলোচনা করব। জিনিসটা কাঠখোট্টা। তাই চেস্টা করব যতটুকু সম্ভব সংক্ষিপ্ত পরিসরে ও গঠনমূলক আলোচনা করতে।
প্রথমত, কিভাবে হ্যাকিং হয়?
১। সরাসরি জিজ্ঞেস করার মাধ্যমেঃ আশ্চর্য হলেও সত্য যে আমরা প্রায় সময়ে আমাদের পাসওয়ার্ড আমাদের আশে পাশে মানুষের সাথে সজ্ঞানে অজ্ঞানে শেয়ার করে ফেলি। এবং এই ঘটনাগুলোর জের টানতে হয় হ্যাকিং এর শিকার হয়ে। তাই, আমদের উচিত পাসওয়ার্ড বিষয়টাকে একান্ত নিজের ব্যাক্তিগত বিষয় হিসাবে সরক্ষন করা।
২। অনুমান করার মাধ্যমেঃ এটা হ্যাকিং এর সেকেন্ড কমন টেকনিক। মানুষের প্রবনতা হল সে এমন কোন পাসওয়ার্ড ইউজ করা যা মনে রাখতে সুবিধা। কিন্তু একটু চিন্তা করলেই এই ধরনের কমন শব্দের পাসওয়ার্ড বের করে ফেলা যায়।
৩।ব্রুট-ফোর্স এটাকঃ এবার টেকনিকটা প্রফেশনাল বা প্রোগ্রামিং জানা হ্যাকারদের সবচেয়ে কমন টেকনিক। যদি কেউ আগ্রহি হন তাহলে এই লিঙ্কে গিয়ে ব্রুট-ফোর্স এলগোরিদম সম্পরকে জানতে পারেন।
৪।কমন ওয়ার্ড এটাকঃ অনুমান আর ব্রুটফোর্সের মিলিত রূপ এই কমন ওয়ার্ড এটাক। কমন ওয়ার্ডের ডাটাবেস থেকে শব্দ নিয়ে ব্রুট-ফোর্স পদ্ধতি প্রয়োগ করে এলগোরিদমের কার্যকারিতা বাড়ানো হয়।
৫।ডিকশেনারি এটাকঃ কমন ওয়ার্ড এটাক আর এটা একি। কিন্তু এখানে ডাটাবেস হিসাবে পুরো ডিকশনারি ইউজ করা হয়। ইংরেজি ভাষায় প্রায় ৫০০০০০ শব্দ আছে। স্বাভাবিক ভাবেই এই পদ্ধতি এটাক করলে যদি পাসওয়ার্ড কোন ডিকশনারী ওয়ার্ড হয় তাহলে অবশ্যই হ্যাকড হয়ে যাবে।
আপনার পাসওয়ার্ডকে কখন আপনি নিরাপদ ভাবতে পারবেন?
উল্লিখিত প্রথম দুইটা সিস্টেমে হ্যাকিং এড়ানো যায় যদি আমরা একটু সচেতন থাকি। কিন্তু পরেন তিনটা সিস্টেমে আপনার দরকার ভাল প্রস্তুতি। যদি কেউ ব্রুট-ফোর্স এটাক করে আপনার সে নিশ্চয়ই বসে বসে ৫০০০০০ বার পাসওয়ার্ড এন্ট্রি দিবে না। সে একটা অটোমেটেড স্ক্রিপ্ট তৈরি করবে যা প্রতি সেকেন্ডে প্রায় ১০০ বার লগিন করতে পারে একশটি ভিন্ন শব্দ পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করে।
এখন ছোট্ট একটা অংক করুন। যদি আপনার পাসওয়ার্ড অই ৫০০০০০ শব্দের মধে একটি হয়, তাহলে আপনার পাসওয়ার্ডটি ব্রেক করার জন্য এই ধরনের স্ক্রিপ্টের সর্বোচ্চ ৫০০০ সেকেন্ড লাগবে মানে ১ ঘন্টা ২৪ মিনিট। অতএব সাধু সাবধান!
ব্রুট-ফোর্স এটাক করে যেকোন পাসওয়ার্ড ভাঙ্গা সম্ভব। সেক্ষেত্রে নিরাপদ পাসওয়ার্ড আমরা তাকেই বলব যা ভাংতে ব্রুট-ফোর্স এলগোরিদমের এমন সময় লাগবে যা অকল্পনীয়। আমাদের ব্যাক্তিগত পাসওয়ার্ড এমন কন ইনফরমেশন হয়ত হোল্ড করে না যা জানার জন্য একজন হ্যাকার কোন অটোমেটেড স্ক্রিপ্টকে ১০-১৫ বছর ধরে চালাবে। সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ডের জন্য নিরাপত্তা লেভেল নিম্নরূপ ভাবে চিন্তা করতে পারি।
১। ১ মিনিটে ব্রেক করা যায়ঃ খুব রিস্কি পাসওয়ার্ড।
২। ১ ঘন্টঃ এটাও রিস্কি।
৩। একদিনঃ যে লেভেল এর সিকুরিটি নিয়ে কথা বলছি তাতে একদিন অনেক কম সময়।
৪। এক মাসঃ অনেক ডেডিকেটেড হ্যাকার না হলে সম্ভব না। তবে হ্যাকাররা এরকম ডেডিকেটেডই হয়ে থাকে।
৫। একবছর কিনবা ১০ বা ১০০ বছরঃ এটা অসম্ভব। কোন পাসওয়ার্ড হ্যাক করার জন্য কেউ এ্যতো সময় পাবে না। বা এটা বাস্তবসমত চিন্তা না।
কিভাবে নিরাপদ পাসওয়ার্ড তৈরি করব।
নিচের ছবিটা দেখুন। ৬ ক্যারেক্ট্র লম্বা কয়েকটি পাসওয়ার্ড এবং তাদের ভাংতে বিভিন্ন মেথডের প্রয়োজনীয় সময় দেয়া হয়েছে এথেকেই বোঝা যাবে কি ধরনের পাসওয়ার্ড নিরাপদ , কি ধরনের পাসওয়ার্ড নিরাপদ নয়।
আমরা পাসওয়ার্ডও চাই আবার যাতে তা সহজে মনে থাকে তাও চাই। দুইটা উদ্দেশ্য পূরণ করতে চাইলে ছোট্ট একটা বুদ্ধি খাটাই। ব্রুট ফোর্স এ্যলগোরিদম একটা কমন শব্দের উপর যতটা সিদ্ধহস্ত, একাধিক শব্দে তার উল্টোটা।দেখুন…fun শব্দটা ব্রেক করতে লাগে ৩ মিনিট আর
তাহলে বুদ্ধি খাটিয়ে পাসওয়ার্ড দিন আর আপনাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন। পাসওয়ার্ড প্রটেকশনের আরো কিছু নিয়ম আর হ্যাকিং নিয়ে আরো কিছু পোস্ট দিবো আগামিতে। যেহেতু প্রথম পাতায় সুযোগ পাইনি জানি না, কতজনের কাছে পৌছাতে পারবে আমার লেখা। আর এই আর্টিকেলটি ভিভেক গিরত্রার ব্লগ এর একটি আর্টিকেলের ছায়া অবলম্বনে (কপি পেস্ট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

