somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেসিপি- পাস্তার চার পদ

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১) পাস্তা ইন হোয়াইট সস



উপকরণ- পাস্তা ২৫০ গ্রাম, হাড় ছাড়া মুরগীর মাংস ১০০ গ্রাম, পছন্দ মত সবজি কুঁচি ১ কাপ, তরল দুধ ১ কাপ, ময়দা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়ো ১ চিমটি, মাখন, তেল, লবণ।

প্রণালী- প্রথমে পানি গরম করে এতে ২ চা চামচ তেল এবং সামান্য লবণ দিয়ে পাস্তা সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে ছেঁকে পানি ঝরিয়ে রাখুন। এবার আরেকটি পাত্রে মাখন গরম করুন। এবার এতে রসুন বাটা দিন। এবার অল্প অল্প করে ময়দা ঢালতে থাকুন। হালকা বাদামী রঙ হলে এতে দুধ ঢেলে নাড়তে থাকুন। সসের মত ঘন হলে গোল মরিচ গুঁড়ো ছিটিয়ে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল হোয়াইট সস। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে লবণ ছিটিয়ে মুরগীর মাংস ভাজুন। ভাজা হয়ে গেলে সবজি কুঁচি গুলো দিয়ে নাড়ুন। এবার সেদ্ধ করা পাস্তা গুলো ঢেলে দিন। ভালো করে নাড়ুন। চুলা থেকে নামিয়ে পাত্রে ঢেলে এর উপর হোয়াইট সস ঢেলে পরিবেশন করুন।

২) ভেজিটেবল পাস্তা



উপকরণ- পাস্তা ২৫০ গ্রাম, সবজি কুঁচি ২ কাপ, পেঁয়াজ কুঁচি ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, টমেটো সস ১ কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, সয়া সস ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদ মত।

প্রণালী- প্রথমে পানি গরম করে এতে ২ চা চামচ তেল এবং সামান্য লবণ দিয়ে পাস্তা সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে ছেঁকে পানি ঝরিয়ে রাখুন। আরেকটি পাত্রে তেল দিন। এবার এতে পেঁয়াজ কুঁচি, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, লবণ দিয়ে নাড়ুন। এবার এতে সবজি কুঁচি দিন। ভালো করে নেড়ে টমেটো সস দিয়ে নেড়ে পাস্তাগুলো ঢেলে দিন। এবার সয়াসস দিয়ে ভালো করে নাড়ুন। পাস্তার সাথে মশলার মিশ্রণ ভালো করে হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

৩) পাস্তা উইথ ফিশ



উপকরণ- পাস্তা ২৫০ গ্রাম, রুই/কাতল/ভেটকি মাছ ১০০ গ্রাম, পেঁয়াজ কুঁচি ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, টমেটো সস ১ কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, সয়া সস ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, হলুদ আধা চা চামচ, লবণ স্বাদ মত।

প্রণালী- প্রথমে মাছ পানিতে লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে পানি ফেলে মাছের কাঁটা বেছে নিতে হবে। আরেকটি পাত্রে পানি গরম করে এতে ২ চা চামচ তেল এবং সামান্য লবণ দিয়ে পাস্তা সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে ছেঁকে পানি ঝরিয়ে রাখুন। আরেকটি পাত্রে তেল দিন। এবার এতে পেঁয়াজ কুঁচি, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, লবণ দিয়ে নাড়ুন। এবার এতে মাছ দিন দিন। ভালো করে নেড়ে টমেটো সস দিয়ে নেড়ে পাস্তাগুলো ঢেলে দিন। এবার সয়াসস দিয়ে ভালো করে নাড়ুন। পাস্তার সাথে মশলা এবং মাছের মিশ্রণ ভালো করে হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

৪) স্পাগেটি পাকোড়া



উপকরণ- স্পাগেটি পাস্তা ১০০ গ্রাম, মসুর ডাল বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুঁচি ১ টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, মরিচ কুঁচি ২ চা চামচ, লবণ স্বাদ মত, তেল ভাজার জন্য।

প্রণালী- পাত্রে পানি গরম করে স্পাগেটি পাস্তা সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে ছেঁকে পানি ঝরিয়ে রাখুন। এবার ছোট ছোট টুকরা করুন স্পাগেটিগুলো। এরপর এতে একে একে মসুর ডাল বাটা, পেঁয়াজ কুঁচি, আদা বাটা, রসুন বাটা, মরিচ কুঁচি, লবণ দিয়ে ভালো করে মাখুন। ফ্রাই প্যানে তেল দিয়ে পাকোড়ার আকারে মিশ্রণগুলো ছাড়ুন। বাদামী রঙ ধারণ করলে পাত্রে তেল ঝরিয়ে রাখুন। সসের সাথে গরম গরম পরিবেশন করুন।

বিঃ দ্রঃ মাঝে মাঝে রান্না নিয়ে নিরীক্ষা করতেও পছন্দ করি আমি। ৩ এবং ৪ নম্বর রেসিপি দুটি সম্পূর্ণ আমার নিজের নিরীক্ষিত রেসিপি। :)
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×