somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধ নিয়ে কিছু কথা, বিচার শুরু না করার কারণ ...

২৪ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল একটা খবরে দেখলাম ৮৮ বছরের এক বৃদ্ধ যে কিনা হুইল চেয়ারের জীবন যাপন করছে তাকেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধাপরাধের জন্য দন্ড দেয়া হয়েছে! যদিও সাধারণ দৃষ্টি তে তার অপরাধ হয়ত চোখে পরবেনা! সেই ব্যক্তিটি বলেছে, সে শুধু হাই কমান্ড এর নির্দেশ পালন করেছে, যদি তা না করা হত তাহলে তার চাকরির শপথ ভঙ্গ করা হত এবং সে নিজেই মারা পরত!

আর ১৯৭১ এ আমাদের দেশে কি হয়েছে তা কম বেশি আমরা সবাই জানি! একটা দেশ যখন ভাঙ্গার মত পরিস্থিতি হয় তখন স্বাভাবিক ভাবেই ২টি পক্ষ তৈরী হতে পারে যার একদল চাইবে দেশটি যেন ভাঙ্গা না হয়, আর আরেকটি দল চাইবে যেন তারা আলাদা হয়! সাধারণ ভাবে আমরা কাওকেই এজন্য দোষারোপ করতে পারি না! কিন্তু আমি কিছুতেই বুঝতে পারি না, যেখানে অপরাধের বিচার করা হবে সেখানে কেন এত বিলম্ব বা গড়িমসি!

অপরাধের বিচার হবে এর বিরোধিতা কেন?

হঠাত আমার একটা ধারণা হলো, কেন এত বিলম্ব! নিচের অনুচ্ছেদ টা দেখুন,
"১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের পরিপ্রেক্ষিতে ১৯৭৩ সালের ১৯ নম্বর আইন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন ১৯৭৩ প্রণয়ন করা হয়। এই আইনে যুদ্ধাপরাধের ব্যাখ্যায় খুন, নির্যাতন, বেসামরিক লোকদের বাংলাদেশের রাজ্যসীমায় দাসশ্রমিক হিসেবে ব্যবহার এবং দেশ থেকে বিতাড়ন, যুদ্ধবন্দী ও সাধারণ বন্দীদের হত্যা এবং সামরিক প্রয়োজনের বহির্ভূত ধ্বংশাত্মক কার্যকলাপ, ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সম্পত্তি দখলকে অন্তর্ভূক্ত করা হয়।" (wiki থেকে নেয়া)

এথেকে কি এটাই বোঝা যায় না, অনেক রাঘব বোয়াল এতে ফেসে যাবেন? কারণ হত্যার পাশাপাশি ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সম্পত্তি তো কম দখল হয়নি!

এক বন্ধু বলেছে যার পরিবারের বিরুদ্ধে সেইসব অপরাধ হয়েছে (মানে যারা ভুক্তভোগী) কেবল মাত্র তারাই এর যন্ত্রণা বুঝতে পারবে! আমাদের মনে রাখা উচিত, যেকোনো ধরনের অপরাধ আমার বা আমার পরিবারের বিরুদ্ধেও ঘটতে পারে! তাই, যত দ্রুত এই অপরাধের বিচার হবে ততই সাধারণ জনগনের জন্য মঙ্গল আর যেকোনো ভবিষ্যত অপরাধীর জন্য সাবধানবাণী যে "পাপ বাপ কেও ছাড়ে না"!
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×