
আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির দীর্ঘ স্বাধিকার আন্দোলনের চূড়ান্ত লড়াইয়ের সূচনার কাল। প্রতিবছর মহান স্বাধীনতা দিবস জাতির জীবনে প্রেরণায় উজ্জীবিত হওয়ার নতুন বার্তা নিয়ে আসে। স্বাধীনতা দিবস তাই বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস। ১৯৭১ সালের এই দিনে শুরু হয় মুক্তিযুদ্ধ।
ধন্যবাদ গুগল অ্যাডমিনদের যে তারাও স্বরণ রেখেছেন আজ আমাদের জাতীয় দিবস।বাংলাদেশের সকলের পক্ষ থেকে
গুগল অপরাটিং সকল কারিগরি ইঞ্জিনিয়ার এবং সকল গুগল অ্যাডমিনদের মহান স্বাধীনতা দিবসের অভিনন্দন এবং শুভেচ্ছা।
একই সাথে আমাদের সকলের প্রিয় ব্লগ সামহোয়্যার ইন বাংলা ব্লগ পরিবারের সদস্য সকল ব্লগারদের পক্ষ হতে দেশের সকল
মুক্তিযোদ্ধাদের এবং তাদের পরিবারবর্গদের জানাই মহান স্বাধীনতা দিবসের অভিনন্দন এবং শুভেচ্ছা।যারা স্বাধীনতা অক্লান্ত ভূমিকা
রেখেছেন এবং নিজের জীবনের চেয়েও দেশকে বেশি ভালোবেসে দেশের তরে জীবনকে উৎসর্গ করে শহীদ হয়েছেন,সেই সকল
শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি ।এবং তাদের পরিবারবর্গের কছে গভীর শোক ও কৃতজ্ঞতা এবং সমবেদনা জানাই।
সকল ব্লগার ভাই,বোন ও বন্ধুদের এবং সামহোয়্যার ইন ব্লগের অ্যাডমিন সহ কৃতপক্ষের সকলকে অভিনন্দন এবং মহান স্বাধীনতা
দিবসের শুভেচ্ছা জানাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
