
মহান স্রষ্টার কাছে প্রথনা করি,প্রিয়তমা ভালো থেকো।
দোয়া করি যেখানে যতদূরে থাকো তুমি চির সুখে থেকো।
স্বামী সংসারকে অফুরন্ত ভালোবাসা দিয়ে ঘীরে রেখো।
দোয়া করি তুমি আমার থেকে অনেক বেশি দীর্ঘ আয়ু লাভ করো ।
দোয়া করি স্রষ্টা যেন সব সময় তোমার পাশে থাকে।
দোয়া করি তোমার স্বামী যেন আমার থেকে বেশি সোহাগ আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখে তোমায়।
দোয়া করি পৃথিবীর সকল লম্পট চরিত্রহীন বদমাইশ ইতরদের চোখ যেন কখনো তোমার সুন্দর্যকে স্পর্শ না
করতে পারে।
মহান স্রষ্টার কাছে আরো দোয়া করি এই হতাভাগার মুখটি যেন তোমাকে আর না দেখতে হয়।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


