somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমযানকে স্বার্থক করে তোলা যথাযথ মর্যাদার সাথে পালন করা নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

২৪ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ ও মনুষ্যত্বের দুর্ভিক্ষ কালে নিপতিত আবিশ্বের সকল মানব মণ্ডলী সর্বত্র অনাচার ও পাপাচারের জয় জয়কার, ন্যায় ও মানবিকতার হাহাকার। পাপ পঙ্কিলতার সংহারী স্বভাবে আকণ্ঠ নিমজ্জিত গোটা বনী আদম। এহেন পরিসি'তিতে মুসলিম উম্মাহ অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল এমন সংবেদনশীল সময়ের, এমন চাঁদ মণির যা মানব জাতিকে গোনাহের কালো কালিমার ঘোর অন্ধকার থেকে বের করে নিয়ে আসবে হিদায়াতের আলোর ভূবনে। সে আলোর ইশারায় শুরু হবে “হেরার রাজ তোরণ” পানে মানবতার পথভোলা কাফেলার নতুন সফর। আরম্ভ হবে স্বর্গীয় দরজা “বাবুর রাইয়ান” পানে নবিন রোজাদারের নব যাত্রা। আল হামদুলিল্লাহ প্রতিক্ষিত সেই মহান্দ্রেক্ষণ সমাসন্ন। আমরা সকলেই বরণ করতে যাচ্ছি সুপ্রিয় শুভ রমযানের চাঁদকে। সকলেই অনুপ্রবেশ করছি রহমত, বরকত বিসতৃত মাগফিরাত সহনশীলতায় টইটম্বুর, সাম্য ও জীবিকা পূর্তি মাসে। আর তা হচ্ছে রমযান মাস।কাজেই হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস নিয়ে উষ্ণ অভিভাদন জানাচ্ছি হিজরী সনের নবম মাস রমযানুল মোবারককে। প্রিয় পাঠক! আমরা কী প্রস'তি নিয়েছি রমযানকে বরণ করার জন্যে? আমরা কিভাবে রমযানকে সাদর সম্ভাষণ জানাব? রমযান মাস তো আমাদের মহা মেহমান, শ্রদ্ধাবর অতিথি। আমরা জানি মেহমান সদা সম্মানিত ও বরেণ্য। মেহমানের আতিথেয়তা করা অবশ্যই জরুরী। তাহলে আসুন! সকলে মিলে অনুপ্রবেশ করি রমযান উদ্দানে এবং পরখ করে দেখি আল্লাহর জন্যে আমি কী পশ্চাদে রেখে এসেছি এবং কী অগ্রে প্রেরণ করেছি। মাহে রমযানকে স্বাগতম জ্ঞাপন করার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা রাসূল সা.এর আচরণকে প্রণিধান যোগ্য মনে করব। হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত রাসূল সা. সাহাবায়ে কিরামকে রামযানের আগমনের সুসংবাদ দিতেন। রাসূল সা. বলতেন, তোমাদের কাছে রমযান মাস সমাসন্ন। তা মোবারক মাস। আল্লাহ তায়ালা তোমাদের উপর সে মাসের রোযা ফরজ করেছেন। উক্ত মাসে জান্নাতের দরজা খোলে দেয়া হয়। জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়। অভিশপ্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। উক্ত মাসে রয়েছে এমন এক রজনী যা হাজার মাস থেকে উত্তম। যে সে রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে, সে যেন সকল ধরণের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। (মুসনাদে আহমদ, নাসায়ী শরীফ) আল্লামা ইবনে রাজাব হাম্বলী রাহ. বলেন, বর্ণিত হাদীসটি রমযান উপলক্ষে উষ্ণ অভিভাদন জ্ঞাপন করার মৌলিক শিক্ষা বাহক হাদীস। রমাযান মাসকে কেন স্বাগতম বলা হবেনা, অথচ সে মাসে শীর্ষ অপরাধীদের জন্যে নরক দ্বার রুদ্ধ করে দেয়া হয়। আত্ম ত্যাগী মুমিনের জন্যে স্বর্গ দ্বার খুলে দেয়া হয়। সর্বোপরি অভিশপ্ত শয়তানকে বন্দি করা হয়। এতে প্রতিভাত হয় স্বাগতম বলা রমযানের জন্যে সাজে। সওগাত পাওয়া রমযানের জন্যে শুভে। প্রথিতযশা আবিদ মুআল্লাহ ইবনে ফাযাল বলেন, তাঁরা সুদীর্ঘ ছয় মাস যাবৎ রমযান মাস পাওয়ার জন্যে আল্লাহর কাছে কায়মনে দোয়া করতেন। অতঃপর আরোও ছয় মাস রমযানে কৃত আমল কবুল হওয়ার জন্য অনুনয় বিনয় করতেন। (ডা.সৈয়দ হোসাইন আল আফ্‌ফানী-আল জামে’আল উম্ম)
রাসূল সা. ফরমান পবিত্র রমযানের জন্যে জান্নাতকে অপূর্ব সুঘ্রাণ দ্বারা সুরভিত করা হয়। বছরের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন- জান্নাতকে রমযানের সম্মানার্থে পরমাকৃতিতে সুসজ্জিত ও কানি-ময় করা হয়। যখন রমযানের প্রথম রাত্রি আগমণ করে তখন আরশের তলদেশ হতে একটি সুমধুর সমীরণ সঞ্চালিত হতে থাকে, যার প্রবাহে জান্নাতের পাতা পল্লব, নব নব কিশলয় ও স্বর্গ তোরণের কড়া সমূহ হেলতে দোলতে আরম্ভ করে।ক্রমেই জান্নাতের মাঝে এমন এক মনোহারী হৃদয় স্পর্শী সূর লহরী উত্তিত হয় যে, শ্রোতারা ইতিপূর্বে কখনো এরূপ মনোমুগ্ধকর সূর শুনতে পায় নাই। তখন ঈর্ষণীয় ডাগর চক্ষু বিশিষ্ট হুর সমূহ আত্ম প্রকাশ করবে। এবং জান্নাতের স্বচ্ছ্ব সফেদ আলীশান বালাখানা সমূহের মধ্যে দণ্ডায়মান হয়ে কেউ ঘোষণা করবে, আল্লাহর কোন সুপ্রিয় বান্দা আছ কি? যারা আমাদের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হবার জন্যে আল্লাহর দরবারে দরখাস- করবে? অতঃপর হুর বালাগণ জান্নাতের প্রহরী “রিদওয়ানের” নিকট জিজ্ঞাসা করবে এটা কোন রাত্রি? তদুত্তরে তিনি বলবেন, এটা রমযানের প্রথম রাত্রি। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের জন্যে জান্নাতের দ্বার সমূহ খুলে দেয়া হয়েছে। হুজুর সা. বলেন, আল্লাহ পাক ‘রিদওয়ানকে’ বলবেন, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রোযাদার উম্মতের জন্যে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। বলা বাহুল্য রমযান পাওয়া, রোযা রাখতে সক্ষম হওয়া মহা নিয়ামত। খোদার বৃহৎ দান। আবু সালমা হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেন যে, আল্লাহর রাসূলের সাথে খোযাআ’ গোত্রের দুই ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। তন্মধ্য থেকে একজন শাহাদাত বরণ করেন। অপর জন এক বৎসর পরিমাণ জীবিত থেকে জীবন সাঙ্গ করেন। তালহা ইবনে উবায়দুল্লাহ বলেন, আমাকে জান্নাত দেখানো হয়েছে (স্বপ্নে)। আমি দেখলাম শহীদ ব্যক্তির জান্নাতে প্রবেশের পূর্বে যিনি শহীদ নন, তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। আমি বিষয়টি দেখে বিস্মিত হলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভোর বেলা স্বপ্ন বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, শহীদ ব্যক্তির শাহাদাতের পর যে ব্যক্তি শহীদ হয় নাই সে রমযান পেয়েছে এবং রোযা রেখেছে এবং ছয় হাজার রাকাত নামায পড়েছে ইত্যাদি। হাদীসের সারমর্ম এটাই যে, রমযান মহা গণীমতের মাস। রমযানকে স্বার্থক করে তোলা যথাযথ মর্যাদার সাথে পালন করা নৈতিক দায়িত্ব ও কর্তব্য। বলা হয় যে, যাকে রমযানে রহমত করা হয়েছে সে “মারহুম” যে রমযানের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে সে “মাহরূম” আর যে উক্ত মাসে আখেরাতের জন্যে পাথেয় সংগ্রহ করে নাই সে “মালুম” (অভিশপ্ত)। (আল জামে’ আল উম্ম-সৈয়দ আফ্‌ফানী)
হায় আফসূস! অনেক লোক তো এমন আছে, যে আশায় বুক বেঁধেছে এবার রোযা রাখবে কিন' তার আশা ও বাস-বতার মধ্যে মৃত্যু যবনিকা অন-রায় হয়ে দাড়ায়। ফলে সে রমযান আসার পূর্বেই গুর গহ্বরে গমণ করে। আশা আগামী পৃথিবীর জন্যে আশাই রয়ে যায়। মানুষ যদি মৃত্যু ও তার রূপ প্রত্যক্ষ করতো, তাহলে আদৌ আশার ধোকায় পড়তো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের তোমাদের জীবনের দিনগুলোর মধ্যে অনেক সুভাষ সুগন্ধি রেখেছেন। তোমরা এসব সুগন্ধি হাসিলের মুখোমুখি হও। হয়তো তোমাদের মধ্য হতে কারো এ সুভাষ লাগবে। অথচ সে আর কখনো বিপথগামী হবে না।বরেণ্য পাঠক! রমযান সকল মাসের সেরা, বছরের মধ্য মণি, যুগের স্বর্ণ মুকুট, রমযান মুত্তাক্বীনদের নয়নাভিরাম বসন-কাল। সে তার নৈসর্গিক স্নিগ্ধ সুগন্ধি বিচ্ছুরিত করেছে। ফলে রমযানের সুভাষে আমোদিত ও মাতোয়ারা সকলেই। রমযান যুগের অনিন্দ ‘ইউসুফ’, ইয়াকুব আ. এর নয়নমণি। রমযান কুরআন ও আসমানী সকল গ্রন' অবতরণের মাস। শাফাআত ও কুরআন তিলাওয়াতের মাস। তারাবীহ তাহাজ্জুদের মাস। তাওবা, গোনাহ মাফ করানোর মাস। শয়তান ও দোযখের দরজা বন্ধ করার মাস। জান্নাতের দরজা খুলে দেওয়ার মাস। এহসান অনুকম্পার মাস। রামযান জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। লাইলাতুল কদরের মাস, জিহাদ ও বিজয় কেতন উড্ডীন করার মাস। দোয়া সহনশীলতা, কৃতজ্ঞতার মাস। নেক আমল প্রবৃদ্ধির মাস। সাম্য মৈত্রির মাস। অতএব আর দেরী কিসের?
হে কল্যাণকামীরা! কল্যাণের পথে অগ্রগামী হও। হে অকল্যাণের পথিক! অকল্যাণ ও অনিষ্ট থেকে বিরত থাকো। হে গাফিল হৃদয়! তমসাচ্ছন্ন মেঘমালা সম গাফলতি থেকে সজাগ হও। হে ঈমান ও তাক্বওয়ার রবি! শীঘ্রই তুমি উদিত হও এবং তোমার অরুণ লোকের সুশোভিত সুষমায় আমাদের স্নাত কর। রোযাদারের হে পূণ্যময় আমল নামা! তুমি উর্দ্ধ জগত পাণে সমুচ্চিত হয়। হে রোযাদারের হৃদয়! তুমি প্রকম্পিত হও। হে তাহাজ্জুদ গোজারের পদ যুগল! বিনয়াবনত চিত্তে তোমার রবের জন্যে রুকু কর। হে বিনিদ্র ও অশ্রু সিক্ত আঁখি দ্বয়! নিদ্রা পরিত্যাগ কর। হে কুপ্রবৃত্তির বসুমতী! তুমি তোমার ক্লেদাক্ত পানি গিলে ফেলো। নিশ্চয়ই মহিমান্বিত এ মাসে রহমত বরকতের দস-রখা মেলে দেয়া হয়, সুবিসতৃত করা হয় ‘সায়িমদের’ জন্যে বদান্যতার সুবিশাল ডালি। সকলকে যেন অদৃশ্য মণ্ডল থেকে বলা হচ্ছে “ হে আমার সমপ্রদায়! আল্লাহর আহ্বানের সাড়া দাও” (আল কুরআন) কাজেই সুসংবাদ তার জন্যে যে আল্লাহর ডাকে সাড়া দিল এবং সঠিক কাজ করলো। দুর্ভোগ তার জন্যে যে পৃষ্ট প্রদর্শন করে ফিরে গেল।

(মূল..মাওলানা আব্দুল্লাহ মাসরুর মুহাদ্দিস

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×