somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিবগঞ্জে ৭৪ লাখ টাকা হাতিয়ে উধাও এনজিও

০২ রা এপ্রিল, ২০১০ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জের ভিসিও নামের একটি এনজিও সদস্যদের ৭৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে গা-ঢাকা দিয়েছে। পরিচালনা পরিষদের সদস্যরা টাকাগুলো ভাগ-বাটোয়ারা করে নিয়ে এনজিও’র কার্যক্রম ৮ মাস ধরে বন্ধ রেখেছে। এদিকে টাকা না পেয়ে এনজিও’র প্রায় ৭শ’ সদস্য এখন মানবেতর জীবন যাপন করছে। বাংলাদেশ মানবাধিকার রিভিউ সোসাইটির বগুড়া জেলা শাখার এক তদন্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সোসাইটির জেনারেল সেক্রেটারি কামাল পাশা চলতি বছরের গত ১৮ই আগস্ট থেকে ২৩শে নভেম্বর পর্যন্ত সরজমিন তদন্ত করে এই অনিয়মের তথ্য প্রকাশ করেন। প্রতিবেদনে বলা হয়, ১৯৯৪ সালে উপজেলার মহাস্থান বাসস্ট্যান্ডে অফিস নিয়ে সমাজসেবা অধিদপ্তরের ৪৮০/৯৪ নম্বর রেজিস্ট্রেশন নিয়ে ভিসিও তাদের কার্যক্রম শুরু করে। প্রথমে তারা গ্রামের মানুষদের ভুলিয়ে মোটা অংকের মুনাফার লোভ দেখিয়ে প্রায় ১ হাজার ৮শ’ সদস্য সংগ্রহ করে। পরে মাইক্রো ক্রেডিটের কোন অনুমতি না থাকার পরেও তারা ঋণদান, ১০ বছর মেয়াদি ডিপিএস, ৩ বছর মেয়াদি কোটি টাকার আমানত সংগ্রহ করে। এরপর তারা বাংলাদেশ ব্যাংকের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি বিভাগের সনদ লাভের জন্য আবেদন করলে শর্ত পূরণ না হওয়ায় সনদ পায়নি তারা। পরে সদস্যরা টাকা ফেরত চাইলে টালবাহনা শুরু করে। বর্তমানে ৭শ’ সদস্যের ৭৪ লাখ টাকা পরিশোধ না করেই এনজিও কার্যক্রম গুটিয়ে নিয়ে উধাও হয়েছে। তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, এনজিও পরিচালনা পর্ষদের একাধিক কর্মকর্তা সদস্যদের ৭৪ লাখ টাকা ভাগ-বাটোয়ারা করে নিয়েছে। সভাপতি আবদুল বাসেদ, নির্বাহী পরিচালক সাদেকুর রহমান নিজেরা ছাড়াও তাদের আত্মীয়দের নামে-বেনামে ঋণ দিয়েছেন। তদন্তকারী কামাল পাশা জানান, ভিসিও’র সদস্য রুহুল আমিনের আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করি। সদস্যদের টাকা আত্মসাৎ করে পরিচালকরা ব্যবসা করছে। তদন্ত প্রতিবেদনে এনজিও’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং রেজিস্ট্রেশন বাতিলের সুপারিশ করে এনজিও ব্যুরোর কাছে কপি পাঠানো হয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×