somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উদযাপনঃ একটা লিমিট থাকা দরকার!!

১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেলিব্রেশন............উদযাপন..................

খুব মজার একটা শব্দ। এই শব্দ উচ্চারন করলেই যেন চোখের সামনে সবার ভেসে ওঠে আনন্দ-উল্লাস, হাসি-তামাশা, রং ছুড়াছুড়ি, গিফট এর সমাহার, হ্যাং আউট, লং রাইড, ডেটিং সহ আরও অনেক কিছু!! অনুষ্ঠান আছে, উৎসবের দিন আছে, বিভিন্ন বিশেষ দিন আছে; সুতরাং উদযাপনের দিনের ও অভাব নাই। আনন্দ আর আনন্দ, তাই না?

নিজের সংস্কৃতির অনুষ্ঠান তো আছেই (অবশ্য উদযাপন টা কোন রীতিতে হয়, মন থেকে সেটা একান্ত নিজেদের বলে ফিল করা হয় কিনা; এগুলো বড় প্রশ্ন বটে!!!), বহির্বিশ্ব থেকে আসা অনুষ্ঠানেরও কমতি নেই। অবস্থা এমন যে, বছরের ৩৬৫ দিনও উদযাপন করা যায় ইচ্ছে করলে, নানা ছুতোয়!!

এই উদযাপনের তীব্র ইচ্ছা থেকেই আজ আমরা গুলিয়ে ফেলছি সব কিছু। তাই তো ফেব্রুয়ারির একুশ, মার্চের ছাব্বিশ, অগাস্টের পনের, ডিসেম্বরের ষোল এর সাথে এক কাতারে এসে যায় ফেব্রুয়ারির চৌদ্দ, চৈত্রের শেষ, কিংবা বৈশাখের শুরু......!! আমরা এগুলোর মধ্যে বিভাজন রেখা টানতে পারিনা। আবেগ-গর্ব-ঐতিহ্য দ্রবীভূত হয়ে যায় আনন্দ-উদযাপনের মাঝে। ভেঙ্গে ফেলি নৈতিকতা-ধর্মীয় অনুশাসনের বেড়াজাল। উদাহরনস্বরুপঃ একুশের ভোরে সেজে গুজে আমরা ফুল দিতে যাই, ফেসবুক সয়লাব করে ফেলি ভণ্ডামি মাল্যদানের ছবি দিয়ে, শহীদ দের সামনে রেখে পিছে চলে বেহায়াপনা।

আবার আমরা মুসলমানেরা (সবাই না অবশ্যই) এপ্রিলের এক তারিখে অন্যকে বোকা বানিয়ে আনন্দ লাভ করে স্পেনে মসজিদে-জাহাজে-ঘরে জীবন্ত দগ্ধ হওয়া মুসলমান ভাইবোনদের মৃত্যুর প্রতিদান দেই। যেন ফার্দিনান্দের সেই তাচ্ছিল্যের স্বর আমাদের আজও ব্যঙ্গ করে বলে, “muslims, how fool you are!!!”

আমেরিকার এক সাংবাদিক লেখিকা জোয়ানা ফ্রান্সিস এক খোলা চিঠি লিখেছেন মুসলিম মহিলাদের উদ্দেশ্য করে। তার কিছু অংশ আমার আলোচ্য বিষয়ের সাথে মেশে। উনি বলেছেন, “শত শত বোমা তোমাদের ভূমি (ফিলিস্তিন, লেবানন) ক্ষত বিক্ষত করেছে, কিন্তু সংসার ভাঙ্গতে পারেনি। আর আমরা অর্থ, বিত্ত, বৈভব আর প্রাচুর্যে থেকেও আমাদের সংসার বিলীন হয়ে যাচ্ছে। স্নেহ, মায়া, মমতা, পারষ্পরিক সৌহার্দ্য, বড়দের ভক্তি, ছোটদের স্নেহ, ভাইবোনের নিবিঢ় সম্পর্ক নেই বলেই আজ কৌশলে আমরা বিভিন্ন দিবস বানিয়ে মার্কেটে ছেড়ে দিয়েছি। নাম দিয়েছি ভালোবাসা দিবস, মা-বাবা, বোন, চকলেট, গোলাপ, টেডি বিয়ার, বন্ধু দিবস।

দিবসগুলো আমাদের কিছু কার্ড, ফুল আর চকোলেট দিয়েছে। কিন্তু সেই স্বর্গীয় ভালোবাসা, মাতা-পিতার অকৃত্তিম মায়ার বন্ধন ফিরিয়ে দিতে পারেনি।”

কালে কালে দেখবেন, এই সেলিব্রেশন নামক আনন্দের জিনিসই একদিন আমাদের চেনাজানা সবকিছুকেই উল্টে দেবে।

দেখুন, আমি কাউকেই কোন কিছু সেলিব্রেট করতে ডিসকারেজ করছি না। আমার কথাতে কারও কিছু আসবে বা যাবে না, আমি জানি। জিনিসগুলো আসলে ফিল করতে হবে মন দিয়ে। আসলেই কি আমরা ঠিক পথে আছি, নাকি ধুর্ত কিছু লোকদের ধুর্ত কোন প্লান এর ঘুটি হিসেবে কেবলই ঘুরছি............
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×