ভাঁড়গুলোর লাগাম টানা উচিত : ফারুক খান (কম খান)
১৪ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০০৯ সালের ২৭ আগস্ট ঢাকা থেকে তত্কালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির পাঠানো আরেকটি তারবার্তায় দেখা যায়, বাণিজ্যমন্ত্রী ফারুক খান ছাত্রসংগঠনের কর্মীদের ‘নিজস্ব ভাঁড়’ উল্লেখ করে তাদের লাগাম টেনে ধরার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। মরিয়ার্টি ওই বার্তায় লেখেন, ফারুক খান বলেছেন, আমাদের নিজস্ব ভাঁড়গুলোকে নিয়ন্ত্রণে রাখা দরকার। অন্যথায় যুব এবং ছাত্রসংগঠনগুলো আওয়ামী লীগের ব্যালট বাক্সে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। মরিয়ার্টিকে ফারুক খান জানান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভেবে দেখতে অনুরোধ করেছেন এ ধরনের সংগঠনের আর কোনো উপকারীতা ও প্রয়োজনীয়তা আছে কি না। তিনি প্রধানমন্ত্রীর কাছে এই যুক্তি তুলে ধরেন যে তত্বাবধায়ক সরকারের দুই বছরের শাসনের সময় ছাত্রসংগঠনগুলোর কোনো তত্পরতা না থাকার পরেও আওয়ামী লীগ ২০০৯ সালের নির্বাচনে বিপুল বিজয় পেয়েছে।
মরিয়ার্টির পাঠানো একই তারবার্তায় দেখা যায়, ফারুক খান তত্কালীন মার্কিন রাষ্ট্রদূতকে ২০০৯ সালের ২৫ আগস্ট বলেছিলেন, আমরা যদি ভালোভাবে দেশ চালাতে না পারি তবে ‘ভবিষ্যতের গন্তব্য কারাগার’। পাঁচ বছর পর অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে তবে তারা আমাদের জেলে পাঠাবে। ফারুক খান বলেন, পুনরায় ক্ষমতায় আসতে গেলে সরকারকে তিনটি বিষয়ে মনোযোগ দিতে হবে। এক. জিনিসপত্রের দাম কমাতে হবে। দুই. বিদ্যুত্ ঘাটতি কমাতে হবে এবং তিন. আওয়ামী লীগ কর্মীদের দ্বারা যাতে ক্ষমতার অপব্যহার না হয় সেদিকে মনোযোগ দিতে হবে।
সূত্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন