somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বব্যাংক, আইএমএফ ও আমরা

২২ শে জুলাই, ২০০৭ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি আর আওয়ামী লীগ প্রায় নির্বাসনে। রাজনীতিতে নাকি সংস্কার করতে হবে। এই সংস্কার কথাগুলো কিন্তু দাতাদের দেওয়া। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো বহুজাতিক দাতা সংস্থাগুলোই এতদিন সংস্কার করো সংস্কার করো বলে নানা ভাবে শর্ত দিয়ে এসেছে, আর সেসব শর্ত পূরণে দিয়েছে চাপ।
একসময় ছিলো বিশ্বব্যাংকের কাঠামোগত সংস্কার কর্মসূচী। তার বদলে এখন বিশ্বব্যাংক দেয় দারিদ্র্য বিমোচন কৌশল পত্র (পিআরএসপি) বাস্তবায়ন কর্মসূচী ঋণ। বলে রাখি ভারতকে যখন পিআরএসপি তৈরির কথা বলা হয়েছিল, ভারত বলে দিয়েছিল যে তাদের আছে পঞ্চম বার্ষিক পরিকল্পনা, বিশ্বব্যাংক সেটাকেই পিআরএসপি বলে ধরে নিতে পারে। নতুন করে তাদের পে কিছু করা সম্ভব নয়।
বিশ্বব্যাংক আর আইএমএফ এখন কাজের ধারা নিজেরাই ঠিক করে নিয়েছে। আইএমএফ দেখবে সামষ্টিক বা ম্যাক্রো অর্থনীতির সূচকগুলো, আর বাকি সব দাতা সেটাই মেনে নিবে। ফলে সাহায্য পেতে আইএমএফ-এর সার্টিফিকেট এখন অনেক দামি। আইএমএফ বাংলাদেশকে দেয় দারিদ্র্য বিমোচন প্রবৃদ্ধি সহায়তা (পিআরজিএফ) ঋণ। ৪৯ কোটি ডলার তারা দিচ্ছে ৬ মাস পর পর সাত কিস্তিতে। শর্তগুলো পূরণ হলেই কেবল কিস্তি দেওয়া হয়। ২০০৩ সাল থেকে এই কিস্তি দেওয়া শুরু।
৬টা কিস্তি দেওয়া হয়ে গেছে। কিন্তু দিচ্ছে না শেষ কিস্তির অর্থ। কেন জানেন? উদাহরণ দিয়ে বলি। ২০০৪-০৫ অর্থবছরের পাকিস্তানের সেসময়ের অর্থমন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী শওকত আজিজ তার বাজেট বক্তৃতার শেষ পর্যায়ে বাজেটের বৈশিষ্ট্য উল্লেখ করে বলেছিলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) 'গুড বাই' জানানোর মধ্য দিয়ে বাজেটে অর্থনৈতিক সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি তার বক্তৃতায় এর কারণ হিসাবে পিআরজিএফ কর্মসূচী শেষ হওয়াকেই কারণ বলে উল্লেখ করেছিলেন।
সমস্যাটাই এখানেই। পিআরজিএফ ঋণের মধ্যে থাকা মানেই নিজের কোনো নীতি স্বাধীনতা নেই। আইএমএফ-বিশ্বব্যাংক যা বলবে সেটাই শুনতে হবে। আর একারণেই তো ভরা বোরো মৌসুমে জ্বালানি তেলের দাম বাড়ে এবং মূল্যস্ফীতির বড় ধরণের চাপ থাকলেও আবারও তেলের দাম বাড়ানোর কথা বলা হচ্ছে। পাট খাত থেকে বিদায় নিচ্ছে ১৬ হাজার শ্রমিক।
আইএমএফ-বিশ্বব্যাংকের এতই প্রতাপ যে এখন শোনা যাচ্ছে এসব সিদ্ধান্তের কথা প্রধান উপদেষ্টাও জানেন না। এই যদি সরকারের মধ্যে সমন্বয়ের হাল তাহলে দেশের আরো খবর আছে।
আইএমএফ এখন শেষ কিস্তি দিচ্ছে না। তারা আবার এ ধরণের নতুন এক কর্মসূচীতে আরো ঋণ দেওয়া টোপ ফেলেছে। অর্থাত সামনের বছর গুলোতে দেশেল অর্থনীতির নীতিগুলো তারাই ঠিক করে দেবে। সাইফুর রহমানের সময় যেমন দিয়েছে তেমনিই। মনে আছে তো ২০০৬ সালে বাজেট দেওয়ার দেড় মাসের মধ্যে সাইফুর রহমান আমদানি শুল্ক কাঠামো পুরো বদলে ফেলেছিলেন। এবারের বাজেটেও কিন্তু শুল্ক কাঠামোর বড় পরিবর্তন এসেছে।
বাংলাদেশ ব্যাংকের ৫ তালায় ছোট্ট একটা রুমে আইএমএফ বিনা ভাড়ায় কাজ চালিয়ে যাচ্ছে বছরের পর বছর। তারাই তো দেখি সব নীতি এখনো ঠিক করে দিচ্ছে। তাহলে তো দেখছি সংস্কারেরও সংস্কার লাগবে।
বলে রাখি প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা দুজনেই বিশ্বব্যাংকে চাকরি করতেন। বাড়তি তথ্য হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ, ভারতের মনমোহন সিং এবং আফগানিস্তানের হামিদ কারজাই-তিনজনেই চাকরি করতেন বিশ্বব্যাংকে।

৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

×