বিনা ভিসায় আমাদের ফ্রান্স ভ্রমন
জুরিখে আসলে ভাষা বদল, সাইনবোর্ডও বদল। জুরিখের সীমান্তে জার্মানী। রাইনফলে দাঁড়ালে সামনেই জার্মানি দেখা যায়। এখানের সবাই জার্মান ভাষায় কথা বলে।
জেনেভায় গেলে আবার ভাষার বদল। জেনেভার সীমান্তে ফ্রান্স। এখানে সবাই ফ্রেঞ্চ ভাষায় কথা বলে।
আমার পাশপোর্টে কেবল সুইজারল্যান্ডের ভিসা। জেনেভায় যেখানে ছিলাম সেখান থেকে ফ্রান্স ৫ মিনিটের ড্রাইভ। সিদ্ধান্ত নিলাম ফ্রান্সে যাবো। সঙ্গে এটিএনের জ ই মামুন। সঙ্গে আরো একজন ছিলেন, নাম লিখলাম না ইচ্ছা করেই।
অনেক দেশ গিয়েছি, কিন্তু এবার একটু অন্যরকম যাত্রা। নিষিদ্ধ ভ্রমন। গাড়িতে করে যেতে হবে। আমাদের বলা হলো যদি সীমান্ত রক্ষীরা আটকায় তাহলে যেন গাড়ি ঘুরিয়ে চলে আসি।
ধারণা ছিল বিশাল সীমানা প্রাচীর দেখবো, কাটা তারের বেড়া জাতীয় কিছু, থাকবে অস্ত্র উচিয়ে থাকা সীমান্ত রক্ষী, সঙ্গে শিকারী কুকুর।
মিললো না ধারণা। দেখলাম টোল ঘরের মতো একটা জায়গা। সীমান্ত রক্ষী বলে কেউ নেই। অনায়াসে চলে গেলাম ফ্রান্সে। কেউ তাকিয়েও দেখলো না। কেউই আটকালো না। গাড়ি নিয়ে চলে গেলাম অনেক ভিতরে। সবচেয়ে উচু পাহারে চলে গেলাম, যেখান থেকে পুরো জেনেভা দেখা যায়। তারপর আসলাম জনবসতি এলাকায়। জেনেভার চেয়ে ফ্রান্স সস্তা। কিছু কেনা কাটা করলাম। কিছু খেলাম, ঘন্টা দুই ফ্রান্স কাটিয়ে চলে আসলাম আবার জেনেভায়।
আর আমাদের এখানে কি অবস্থা ভাবেন। একবার সড়ক পথে গিয়েছিলাম কোলকাতা। দ্বিতীয়বার যাওয়ার ইচ্ছা নাই। একটা সম্মেলনে গত বছর গোয়া যাওয়ার জন্য ভিসা পেতে যে ঝামেলা হয়েছিল তাও মনে আছে।
অথচ বাকি বিশ্ব কোথায় চলে গেছে। ফ্রান্সে দাম কম বলে জেনেভার সবাই যায় ফ্রান্সে সব্জি কিনতে। এক বাঙ্গালীর সঙ্গে পরিচয় হলো ছুটি পেলেই জার্মানি যান বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে।
আর আমরা আছি এক অবিশ্বাসের দুনিয়ায়...........
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।