![]()
তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে অপরাধ এখন শহর ছাড়িয়ে গেছে। সাইবার অপরাধের মতো প্রযুক্তিনির্ভর অপরাধ এখন সংক্রমিত হচ্ছে গ্রামেও। সম্প্রতি ফরিদপুরের প্রত্যন্ত একটি গ্রামের ষষ্ঠ শ্রেণীর এক কিশোরীকে ধর্ষণ করে তার ভিডিওচিত্র ছড়িয়ে দেয়া হয়েছে মোবাইল ফোন, ভিডিও সিডি আর ইন্টারনেটের মাধ্যমে।
ফরিদপুর জেলার সদরপুরের প্রত্যন্ত গ্রামের এক কিশোরী গত জুলাই মাসে বেড়াতে গিয়েছিলেন চরভদ্রাসনে তার নানীবাড়িতে। আর সেখানে তাকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে তুষার, কালামসহ চার যুবক। মোবাইল ফোনের ক্যামেরায় আবার সেই ধর্ষনের ভিডিওচিত্রও তুলে রাখে তারা।
ঘটনা জানাজানি হওয়ার ভয়ে শুরুতে মুখ খোলেনি মেয়েটির পরিবার। ছিল ধর্ষকদের হুমকিও। কিন্তু কিছুদিন পর সেই ধর্ষণের ভিডিওচিত্র ছড়িয়ে পড়ে মোবাইল ফোনে ফোনে, সিডিতে, এমনকি ইন্টারনেটেও।
গত ১১ আগস্ট সেই ধর্ষিতা কিশোরী তুষার, কালামসহ অজ্ঞাত আরও দুই জনের বিরুদ্ধে মামলা করে। মামলার পর থেকেই পালিয়ে আছে ধর্ষণকারীরা।
পুলিশ এখনও মূল আসামিদের কাউকেই ধরতে পারেনি। তবে আটক করেছে সৌরভ, চুহুমিয়া আর মাসুদ খান নামের তিন যুবককে। এদের মধ্যে সৌরভ এই ভিডিওচিত্র তার কম্পিউটারে সম্পাদনা করেছে এমন অভিযোগ রয়েছে।
দেশ টিভির ক্যামেরায় সেই সৌরভের ছবি তুলতে গেলে পুলিশ বাধা দেয়। আর সেখানেই প্রশ্ন উঠছে, সন্দেহভাজনদের পরিচয় গোপন রাখতে পুলিশ এতো তৎপর কেন?
মামলার পর এক সপ্তাহ পার হয়ে গেলেও এখনও মূল আসামিদের কেউই ধরা পড়েনি। তাই এই ঘটনার সুবিচার হবে কিনা তা নিয়ে এই পরিবারটি সন্দিহান!
তথ্যসূত্রঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




