![]()
দেশে সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ জনে। বৃহস্পতিবার সকালে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক এ তথ্য জানান।
এতে আতংকিত হবার কিছু নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এ রোগের পর্যাপ্ত ঔষধ রয়েছে।
আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে মন্ত্রী আরও বলেন, ভারত ও নেপালে এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। যে কারণে বাংলাদেশের মানুষকেও সতর্ক থাকতে হবে। আর এ রোগের পর্যাপ্ত ঔষধ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রীর দাবি, তাদের তত্ত্বাবধানে আক্রান্ত হওয়া ৩২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। দেশের সকল প্রবেশপথ, বিমানবন্দর ও স্থলবন্দরে যাত্রী পর্যবেক্ষণের ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গত ১৪ জুন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা এক বাংলাদেশীর শরীরে প্রথম এ ভাইরাসের অস্তিত্ব মেলে। এরপর আন্তর্জাতিক ফ্লাইটে দেশে ফেরেন আরও কয়েকজন আক্রান্ত রোগী। আক্রান্তের কাছ থেকে বিস্তার ঘটার পর গত ১৮ আগষ্ট পর্যন্ত দেশে সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী ছিল ৩৬ জন।
চলতি বছরের এপ্রিলে মেক্সিকোতে প্রথম সোয়াইন ফ্লুর আবির্ভাব হয়। মানুষ, শুকর আর পাখির ভাইরাসের সংমিশ্রনে জন্ম নেয়া এইচওয়ানএন ওয়ান নামের এই ভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রথমে সর্দি এরপর প্রচণ্ড জ্বর এবং মৃত্যু।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবেই এ পর্যন্ত মারা গেছে আট শতাধিক। সোয়াইন ফ্লু’র ব্যাপক বিস্তারের পর গত ১১ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে মহামারি ঘোষণা দেয়।
তথ্যসূত্রঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




