somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোয়াইন ফ্লু বিস্তারের আশঙ্কা শেষ হয়ে যায়নি

২১ শে আগস্ট, ২০০৯ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্ক কিছুটা কমলেও এ রোগ বিস্তারের আশঙ্কা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। তবে আশার কথা, বিশ্বের নানা প্রান্তে চলছে ভাইরাসবাহিত এ রোগ প্রতিরোধের চেষ্টা।

সোয়াইন ফ্লু। এখন এ নাম শুনে অনেকেই হয়তো আর আগের মতো আঁতকে ওঠেননা। না ওঠার কারণও আছে।প্রচারমাধ্যমে তো আর সেভাবে সোয়াইন ফ্লু'র খবর নেই! তাই বলে একেবারে নিশ্চিন্ত থাকারইবা উপায় কোথায়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডব্লিউএইচও'র সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, গত এপ্রিল থেকে সারা বিশ্বে শুধু এই রোগে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ১৬৬জন মানুষ, মারা গেছেন মোট ১৭৯৯ জন। এ শুধু নানা দেশের সরকারের দেয়া হিসেবের যোগফল। প্রকৃত



হিসেব যে আরো ভয়াবহ সেটাতো বোঝাই যাচ্ছে। বলা হচ্ছে, ব্যাপক টিকাদান কর্মসূচি হাতে নিলে সোয়াইন ফ্লু'র মহামারি হয়ে ওঠার আশঙ্কাকে দূরে ঠেলা যাবে। রোগ প্রতিরোধের জন্য যুৎসই টিকা আবিষ্কারের চেষ্টা চলছে, কয়েকটি দেশ বলার মতো সাফল্যও পেয়েছে। এ পর্যন্ত সোয়াইন ফ্লু তে সবচেয়ে বেশি, ১৫৭৯জন মারা গেছেন যে দেশে, সেই যুক্তরাষ্ট্র টিকা আবিষ্কার করেও শান্তিতে নেই। বিপদ এড়াতে ১৫ই অক্টোবরের মধ্যে ১২ কোটি টিকা সরবরাহ করার কথা৷ অথচ সরকার ক'দিন আগে স্বীকার করেছে, সরবরাহের গতি মন্থর হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে এখন তারা অনেকটাই পিছিয়ে। ঘাটতি দূর করতে অবশ্য সিরিঞ্জে মহার্ঘ্য তরল বস্তুটি দ্রুত ভরতে পারে এমন কিছু কারখানায় হানা দেয়া শুরু হয়ে গেছে। প্রত্যাশা মতো ফল পেলে অক্টোবর নাগাদ ৮৫ লক্ষ টিকা যুক্তরাষ্ট্রের ঘরে ঘরে পৌঁছে দেয়া যাবে বলে আশা করা হচ্ছে। ওদিকে চীন ঘাটতি মেটাতে উদ্ভাবন করে বসেছে দারুণ এক টিকা। এতদিন বলা হতো, সোয়াইন ফ্লুকে দূরে রাখতে দু ডোজ টিকা অন্তত নিতে হবেই। চীন বলছে, না, এক ডোজই যথেষ্ট। স্যানোফি-অ্যাভেন্টিস, গ্ল্যাক্সো-স্মিথ-ক্লাইন, ব্যাক্সটার, সিএসএল এবং সোলভে --- প্রথম সারির এই ফ্লু ভ্যাকসিন প্রস্তুতকারকদের টপকে চীনের সিনোভাক যে নিয়ে এসেছে সেরকমই এক টিকা। সিনোভাকের এক ডোজেই নাকি সোয়াইন ফ্লু পালাই পালাই করে! এদিকে জার্মানিও সোয়াইন ফ্লু থেকে বাঁচতে নেমে পড়েছে কাজে। এই শরতে সাড়ে তিন কোটি জার্মানকে দেয়া হবে টিকা। এ কর্মসূচিতে বৃটেনও সম্ভবত অবদান রাখবে। সেপ্টেম্বরে সেখানকার গ্ল্যাক্সো-স্মিথ-ক্লাইন তাদের উদ্ভাবিত টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করবে জার্মানিতে।

তথ্যসূত্রঃ
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×