somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে মানুষখেকো কুমিরের বাণিজ্যিক চাষ

২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গরু বা ঘোড়া নয় একবারে মানুষখেকো প্রাণী কুমিরের বাণিজ্যিক চাষ হচ্ছে বাংলাদেশে। এবছরের মাঝামাঝি সময় এই কুমিরের চামড়া রপ্তানি করে বাংলাদেশ প্রথমবারের মতো অর্জন করে বৈদেশিক মুদ্রা। যার পরিমাণ ২০১৫ সাল নাগাদ হবে ৫মিলিয়ন ডলার।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য গল্পটা খুবই অবাক করার মতো। যখন বাংলাদেশের একজন তরুণ তার সমস্ত বুদ্ধি এবং অর্থ দিয়ে একটি কুমিরের খামার করার চিন্তা করলো তখন, তাকে অনেকেই পাগল ভেবেছিল। তাই এই প্রকল্পের অনুমতির জন্য সে সরকারের কাছে আবেদন করলে, তার আমলাতান্ত্রিক জটিলতা পার হতে লেগেছে বেশ কিছু বছর।

তারপর বহু কাটখড় পুড়িয়ে ২০০৫ সালের শেষের দিকে মালয়েশিয়া থেকে ৭৫টি বয়স্ক কুমির নিয়ে মুশতাক আহমেদ ব্যক্তিগত উদ্যোগে ও বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহযোগিতায় এই কুমির খামারের অগ্রযাত্রা শুরু করেন। নাম দেয়া হয় মোস্তাক আহমেদ রেপটাইলস ফার্ম লিমিটেড। এর মধ্যে ৭ টি কুমির কিছু দিনের মধ্যে মারাও যায়। বেঁচে থাকে ৬৯ টি কুমির৷ যার মধ্যে ১৩ টি পুরুষ ও ৫৪ টি মেয়ে কুমির।

ফার্মটি রাজধানী ঢাকা থেকে ১১০ কিলোমিটার দূরে ময়মনসিংহ জেলার ভালুকাতে। এখানে কুমিরের প্রথম বংশ বৃদ্ধি হয় ২০০৬ সালে। জন্ম নেয় ৩টি বাচ্চা। ২০০৭ সালে বাচ্চার সংখ্যা দাঁড়ায় ৪১ টি। আর বর্তমানে কাচ্চ-বাচ্চা মিলিয়ে মোট কুমিরের সংখ্যা চারশর কিছু বেশি।

ফার্মের মালিক মোস্তাক আহমেদ বলছেন, প্রথমে তাকে সবাই পাগল ভাবলেও তিনি জানতেন এটি একটি লাভজনক প্রকল্প। তাইতো তিনি পিছপা হননি।

তিনি একটি সংবাদ সংস্থাকে জানান, এবছরের শেষেই ফার্ম থেকে বাচ্চা কুমির এবং চামড়া বিদেশে রপ্তানি করা হবে। তিনি আরো বলেন ইউরোপের বেশ কিছু দেশ ইতোমধ্যেই এব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, বিশ্ব জুড়ে যে অর্থনৈতিক মন্দা চলছে তার কোন প্রভাবই এই কুমিরের চামড়া বা অন্যান্য আনুসঙ্গিক জিনিস রপ্তানির ক্ষেত্রে পড়বে না ৷ কারণ যারা এর ক্রেতা হবেন তারা বিপুল অর্থের মালিক। এবং শখের বশেই এগুলো কিনে থাকেন।

উল্লেখ্য, কুমিরের চামড়া, দাঁত এবং হাড় থেকে খুব দামি চামড়ার কাপড় বা বেল্ট, দাঁত বা হাড় দিয়ে অলংকার এবং সুগন্ধী তৈরি করা হয়। বলা হয়ে থাকে কুমিরের মাংস বেশ সুস্বাদু ও পুষ্টিকর৷ তাই বিশ্বের অনেক দেশে এর চাহিদাও প্রচুর।

আহমেদ বলেন, বর্তমানে অষ্ট্রেলিয়া, থাইল্যান্ড এবং মালয়শিয়াতে কুমিরের খামার থাকলেও বাংলাদেশ রপ্তানির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে ৷ কারণ ইউরোপের সঙ্গে বাংলাদেশের বিশেষ আমদানি শুল্ক চুক্তি রয়েছে।

তথ্যসূত্রঃ
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×