somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী কেলেঙ্কারিতে জর্জরিত ইটালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি

২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবি: ইটালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি এবং স্ত্রী ভেরোনিকা লারিও।

রাজনীতির ময়দানে বেশ জনপ্রিয় ইটালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি। কিন্তু ব্যক্তিগত জীবনে একের পর এক স্ক্যান্ডালের খেসারত তাকে এবার দিতে হচ্ছে।

এমনিতেই কূটনৈতিক মহলে ইটালির প্রধানমন্ত্রীর দুর্নাম রয়েছে যে তিনি মাঝেমধ্যেই অসতর্ক উক্তি করে বসেন। কিন্তু তাঁর এই অসতর্কতা যে ব্যক্তি জীবনেও রয়েছে, সেটা বোধকরি আগে এভাবে জানাজানি হয়নি। এর পরিণতি হিসেবে তার বর্তমান ও দ্বিতীয় স্ত্রী ভেরোনিকা লারিওর সঙ্গে বিবাহ বিচ্ছেদ যে নিশ্চিত, তা বলা যায়। সম্প্রতি একটি আত্মজীবনী লিখেছেন ভেরোনিকা – যাতে তিনি তুলে ধরেছেন, কেন তিনি দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবনের অবসান চান।

দাম্পত্য জীবনের বাইরেও একের পর এক নারী সঙ্গ পেয়েছেন সিলভিও বার্লুসকোনি। এক পর্যায়ে স্বামীর এই অসততা টের পেয়ে যান ভেরোনিকা। গত এপ্রিল মাসে এক সন্ধ্যায় বার্লুসকোনি তাকে টেলিফোনে জানান, যে তাঁকে নেপলস যেতে হচ্ছে একটি জরুরী সভায় যোগ দেওয়ার জন্য। কিন্তু পরে ফাঁস হয়ে যায় যে আসলে কোন জরুরী সভা নয় – সেটি ছিল ১৮ বছর বয়সী নোয়েমি লেটিজিয়ার জন্মদিনের পার্টি – যিনি মূলত মেয়েদের অন্তর্বাসের বিজ্ঞাপনচিত্রের মডেল। জন্মদিনের ওই পার্টিতে মডেল নোয়েমিকে ছয় হাজার ইউরো দামের একটি নেকলেসও উপহার দেন বার্লুসকোনি। এই ধরণের অনেক ঘটনা স্ত্রীর কাছে লুকিয়েছেন বার্লুসকোনি, যা উঠে এসেছে ভেরোনিকার কথায়। এই ব্যাপারে ভেরোনিকা বলেন, ‘‘আমি মনে করি, আমার আর কোন উপায় ছিল না বিচ্ছেদ ছাড়া। যদি আমি এটা মেনে নেই, তাহলে সে আবার আমার কাছে মিথ্যা কথা বলবে।'' এই ঘটনার পর ৪ঠা মে বিচ্ছেদের দাবি তোলেন ভেরোনিকা। এছাড়া এসব বিষয় নিয়ে একটি আত্মজীবনী প্রকাশের সিদ্ধান্ত নেন ভেরোনিকা। কথা বলেন সাংবাদিক মারিয়া লাটেলার সঙ্গে। তবে এর মধ্যেই আবার নতুন স্ক্যান্ডাল। এবার প্যাট্রিসিয়া দাদ্দারিও নামে এক পতিতার স্বীকারোক্তি এবং প্রধানমন্ত্রী বার্লুসকোনির সঙ্গে তার রাত কাটানোর কাহিনী।


ছবি: অষ্টাদশী মডেল নোয়েমি লেটিজিয়া।

ভেরোনিকা ট্রেন্ড নামে এই আত্মজীবনীতে ভেরোনিকা আরো বলেছেন, অন্য নারীদের প্রতি তাঁর স্বামীর আচার আচরণ তিনি অনেক সহ্য করেছেন। তিনি বলেন, ‘‘আমি পথের শেষ প্রান্তে এসে দাড়িয়েছি। ১০ বছর আগেও আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। তবে আমি এখন এই লোককে ছেড়ে যাচ্ছি।'' তিনি বার্লুসকোনিকে বিশ্বের সামনে হাস্যকর বলেও মন্তব্য করেছেন।

সিলভিও বার্লুসকোনি এবং ভেরোনিকা লারিওর প্রথম সাক্ষাত হয় ১৯৮০ সালে। সেই থেকে প্রেম, চলে দীর্ঘ ১০ বছর। এর মধ্যে তিন সন্তানের জন্মও দেন ভেরোনিকা। এরপর ১৯৯০ সালে তাঁরা বিয়ে করেন। দীর্ঘ ২৯ বছরের সম্পর্কে প্রেমিক ও স্বামী বার্লুসকোনির উত্থান দেখেছেন তিনি। পতনটাও নিজ চোখে দেখছেন। ‘‘যে বিষয়টি আমাকে সবচেয়ে কষ্ট দেয়, তা হলো বার্লুসকোনির মত মানুষ কিভাবে নিজেকে প্রতারণা করতে পারে?'' আক্ষেপ ভেরোনিকার। ‘‘সে অনেক কিছু করেছে, অনেককে জয় করেছে অথচ এখন মানুষ এমন কিছু নিয়ে কথা বলছে যা তার এসব অর্জনকে ভুলিয়ে দিয়েছে।''

তথ্যসূত্রঃ

সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধূসর ওয়ালেট

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ১২ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×