somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাঁসির আসামির মৃত দেহ থেকে নেয়া হয় অঙ্গ প্রত্যঙ্গ

২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোগীর শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দানের জন্য চীনা সরকার কাযর্কর ব্যবস্থা গ্রহণে উঠে পড়ে লাগলেও ফি বছর চীনে অসুস্থ মানুষের দেহে যে অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে, তার দুই তৃতীয়াংশের উৎস ফাঁসি কার্যকর করা আসামিদের মৃতদেহ।

ছবি

আর এই কথার সত্যতা মিললো চীনা স্বাস্থ্য বিষয়ক সহকারি মন্ত্রী হুয়াং জিউফুর বক্তব্যে। তিনি জানালেন, সরকার দীর্ঘদিন যাবত অসুস্থ মানুষের জন্য প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহ করতে কারাগারে ফাঁসিতে হওয়া মৃতদেহগুলোর উপর নির্ভরশীল। তিনি বলেন, অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহের জন্য এটা কার্যকর উৎস নয়। সরকার এখন এই ব্যবস্থা থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসার চেষ্টা করছে। চীনে প্রতি বছর আট হাজার লোককে ফাঁসি দেয়া হয়।

চীনা পত্রিকা চায়না ডেইলির এক সংবাদে বলা হয়েছে, প্রায় ১০ লাখ অসুস্থ মানুষের দেহে অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন করা প্রয়োজন। কিন্তু প্রতি বছর এই চাহিদার মধ্য থেকে যোগান পাওয়া যাচ্ছে মাত্র এক শতাংশের।

স্বাস্থ্য মন্ত্রণালয় চীনা রেডক্রসের মাধ্যমে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ দানের একটি জাতীয় স্কিম চালু করেছে এই সপ্তাহেই। একই সঙ্গে এই স্কিমের অন্য লক্ষ্য হচ্ছে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ পাচার বন্ধ করা। ২০০৩ সালের পর থেকে এ পর্যন্ত মাত্র ১৩০ জন সরকারি স্কিমে অঙ্গ-প্রত্যঙ্গ দানের জন্য রাজি হয়েছে। ইন্সটিটিউট অফ অগার্ন ট্রান্সপ্লান্টেশনের কর্ককর্তা চেন ঝংগুয়ার বরাত দিয়ে চায়না ডেইলি জানিয়েছে এই তথ্য।

এ বিষয়ে সহকারি স্বাস্থ্য মন্ত্রীর বক্তব্য হল জনস্বার্থে এই ব্যবস্থা করা হয়েছে। যেখানে মানুষ সামাজিক প্রতিপত্তি বা সম্পদশালী নয়, সকলেই তাদের প্রয়োজনীয় অঙ্গ-প্রত্যঙ্গ ন্যায্য ভাবে বরাদ্দ পেতে পারবে।

এ ক্ষেত্রে সরকারের বর্তমান ব্যবস্থা নিয়ে বেশ সমালোচনা থাকলেও তিনি বলেন, প্রতিস্থাপনের সুবিধা কেবল ধনীদেরই জন্য... তা হতে পারে না। চীনা মন্ত্রীর বরাত দিয়ে জানা গেলো অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ এবং প্রতিস্থাপনের ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে অনেক হাসপাতাল৷ তারা এই কাজ করে মোটা অংক হাতিয়ে নিচ্ছে। দেখা যাচ্ছে, সেখানে অঙ্গ প্রত্যঙ্গ দাতারা রোগীর আত্মীয় স্বজনের মিথ্যা পরিচয়ে টাকার বিনিময়ে তা বিক্রি করছে। যদিও চীনে অঙ্গ প্রত্যঙ্গ ব্যবসা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ২০০৬ সালে আরোপ করা হয় এই নিষেধাজ্ঞা।

তথ্যসূত্রঃ
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×