somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষুধা দূর করতে ধনী দেশগুলি উত্সাহ দেখাচ্ছে না

১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিশ্বের অধিকাংশ দেশ, যারা দারিদ্র আর ক্ষুধার যন্ত্রণায় দীর্ণ, তাদের দিকে তাকাচ্ছে না ধনী দেশগুলি। তারা সাহায্যের হাত ক্রমশ গুটিয়ে নিচ্ছে। বিশ্বখাদ্য দিবসে জানা গেল এই মর্মান্তিক তথ্য।

এই ২০০৯ সালে গোটা বিশ্ব জুড়ে ক্ষুধার কষ্টে কাতর অভুক্ত মানুষের সংখ্যাটা পৌঁছে যাবে একশো কোটিতে। শুধু তাই নয়, তার চেয়ে ছাপিয়েও যাবে। তার মানে বিশ্বের একদিকে যখন ধনী দেশগুলিতে মানুষের কাছে প্রচুর উদ্বৃত্ত খাদ্য, যেখানে খাদ্যের বিপুল অপচয় এবং অখিদে, সেই একই গ্রহের অন্য অংশে তখন খাদ্য নেই। মা সন্তানের মুখে খাদ্য তুলে দিতে পারেন না, অনাহারে অপুষ্টিতে শত শত শিশু রোগাক্রান্ত। তাদের বাড়বৃদ্ধি হয় না ঠিকমত। তাদের ভবিষ্যত জরাগ্রস্ত কিংবা অসুস্থ। তাদের জন্য অপেক্ষমান মৃত্যু ছাড়া আর কিছুই নয়।



এই তথ্য জানিয়ে ‘অ্যাকশন এইড' নামের এনজিও-র বক্তব্য, ধনী দেশগুলোর কাছে, জাতিসংঘের কাছে, সব খবরই আছে। তারা নানা আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ক্ষুধিত মানুষের কষ্ট দূর করার অনেক প্রতিশ্রুতিও বিলিয়ে যায়. কিন্তু, তারপর সেই বিলিয়ে দেওয়া প্রতিশ্রুতি রাখতে তারা আর কাজ করে না সবসময়। অথবা গড়িমসি করতে থাকে৷ কারণটা স্বাভাবিক। এই দরিদ্র, ক্ষুধার্ত মানুষকে সাহায্য করে আলাদা কোন নাম তো আর মেলে না। এর মাধ্যমে নেই কোন মুনাফার সম্ভাবনাও।

যেমন গতমাসের শেষে অ্যামেরিকার পিটসবার্গে আয়োজিত জি টোয়েন্টি সম্মেলন। সেই সম্মেলনে ধনী দেশগুলিকে ক্ষুধার্ত বিশ্বের খাদ্যসমস্যা দূর করার জন্য দীর্ঘমেয়াদী বন্দোবস্ত করার আর্জি জানায় জাতিসংঘ। জি টোয়েন্টিতে যোগদানকারী প্রথম সারির দেশগুলি তখন কথা দেয় শুধু খাদ্য সাহায্যই নয়, অনুন্নত দেশগুলিকে কৃষিকাজে উন্নত করার জন্য তারা ত্রিশ বিলিয়ন ডলার সাহায্য করবে।

কিন্তু ওই প্রতিশ্রুতিই সার। কবে কখন কীভাবে দেওয়া হবে এই অর্থ তার কোন রূপরেখা কিন্তু স্থির করে নি কেউই, বা করা হয় নি কোনপক্ষ থেকেই। ‘অ্যাকশন এইড' বিশ্ব খাদ্য দিবসে প্রকাশিত তাদের রিপোর্টে এই তথ্য ছাড়াও তুলে ধরেছে অতীতের এরকম প্রতিশ্রুতি ভুলে যাওয়ার বহু ঘটনার উদাহরণ।

প্রথম বিশ্বের কোন দেশগুলির রয়েছে এরকম মানসিকতা? ‘অ্যাকশন এইড' বলেছে, গ্রীস, পোর্তুগাল, ইটালি, নিউজিল্যান্ড আর মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। জি এইট সম্মেলনে গত জুনে ইটালিতে এই দেশগুলো এমন অনেক প্রতিশ্রুতিই বিলিয়েছিল, যা পালন করতে তাদের উত্সাহে বেশ ঘাটতি রয়েছে।

সুতরাং, ক্ষুধিত বিশ্বের ক্ষুধা আরও বাড়ছে। কারণ, ওদের দিকে ফিরে তাকানোর কেউই নেই।

তথ্যসূত্রঃ
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×