প্যালেস্টাইন: গাজার সেই ইফতারি ভাঙ্গার কামানের আওয়াজের অপেক্ষায়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গাজার যুদ্ধ অনেক ঐতিহ্যকে স্মৃতিতে পরিণত করেছে। প্যালেস্টাইনী ব্লগার হাজেম [আরবী ভাষায়] বেদনার সাথে রমজানের সেই সব অনুষ্ঠান হারিয়ে যাওয়ার বিষয়টি বেদনার সাথে স্মরণ করেছেন। এইসব স্মৃতি তার দাদা মনে রেখেছেন, কিন্তু এখন সে সব অনুষ্ঠান গাজায় আর অনুষ্ঠিত হয় না।
অনেক মুসলিম দেশের এটা ঐতিহ্য, সূর্যাস্তে রোজা ভাঙ্গার (ইফতার করা) সংকেত হিসেবে সে সব দেশ কামান দাগা হয়। কিন্তু এখন গাজায় আর ইফতারের সময় কামান দাগা হয় না। তিনি লিখেছেন:
''আমাদের বাবা ও দাদারা এখনও স্মরণ করতে পারেন ইফতারের (রোজা ভাঙ্গার সময়) কামানের কথা। যখনই তারা এইসব বিষয় মনে করতে শুরু করেন, তখনই তারা ভাবতে শুরু করেন, ইফতারের সেই পুরোনো দিন গুলো যদি ফিরে আসত। আমার দাদা সেইসব ‘সুন্দর” দিনের কথা বলেন। যখন তিনি সেইসব দিনের কথা বলতে থাকেন তখন আমি তার বর্ণনা ও অনুভূতিতে বিস্মিত হয়ে যাই। এইসব কথা যেন তার হৃদয় থেকে উচ্চারিত হয়। তার চোখ বেদনায় ভরে আসে। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে যখন তিনি সেইসব দিনের কথা স্মরণ করেন..।''
নাতি, ইফতারের সেই কামান যদি আবার ফিরে আসত। সেটা সকল বাসায় সকল ঘরে সুখ বয়ে আনত। আমরা সকলেই তোমার দাদীর ঘরে জড়ো হতাম, সব্বাই, গা গরম করার জন্য আগুনের যে চুল্লি জ্বালানো থাকত, তার পাশে বসতাম, রমজানের রাত উদযাপন করতাম।''
বৃদ্ধ মানুষটি স্মরণ করতে থাকে গাজায় রমজানের রাতে কি হত:
''তুমি তখন সকল সুস্বাদু জিনিস পেতে। দেখতে পেতে কুনাফা। এটি প্রাণীর স্বাভাবিক চর্বি দিয়ে বানানো হত। পেতে কাতায়েফ। বাদাম দিয়ে ভেজে তৈরি করা। সে সময় তোমার চাচারা ছিল তরুণ এবং তুমি দেখতে লণ্ঠন (ফানুস), এখানে সেখানে অনেক খেলনা ছড়িয়ে থাকত। প্রতিবেশীরা সকলেই জেগে থাকত, সবাই আনন্দে মেতে থাকতাম। সাধারণত আমরা আত্মীয় এবং প্রতিবেশী ওখানে বেড়াতে যেতাম। সে সময় সকলের মুখে হাসি ছিল। রাতে আমরা তাদের বাসায় থাকতাম এবং গল্প করতাম ও গোপন কথা আলোচনা করতাম। গল্পের বিষয় হত এক বীর, এক সিংহ এবং এক অভিযানের।''
আজকের দিনে ফিরে আসলে দাদা দু:খ প্রকাশ করেন:
"হে আমার নাতি, যদি কেবল ইফতারের কামান ফিরে আসত।
কোন বন্দি নয়, কোন গ্রেফতার নয়,
কোন দেওয়াল নয়, নয় কোন বসতি স্থাপনকারী
আমাদের প্রতিবেশী মধ্যে, ঝাণ্ডা অনেক উঁচুতে উড়বে
তরুণ এবং তরুণীরা গান গাইবে
আমাদের দেশ, স্বাধীন দেশ
যদি কেবল ইফতারের কামান ফিরে আসে."'
হাজাম-এর পর বলে চলেছেন:
''আমার দাদা তার গল্প শেষ করেন নি, আমার দুচোখ কান্নায় ভরে এল, আমাদের নিষ্ঠুর বাস্তবতার কথা ভেবে- দখলদারিত্ব এবং ধ্বংসের মধ্যে বসবাস করা, আমাদের সকল আত্মীয় ও প্রতিবেশীরা বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ভাবে বাস করছে, সবাই একা এবং দ্বিধান্বিত। আমি আমার দাদার কপালে চুমু খেলাম এবং আল্লাহর কাছে প্রার্থনা করলাম, রমজানে সমৃদ্ধি সুখ এবং স্থায়িত্বের মধ্যে দিয়ে আমাদের যেন এক করা হয়।''
২টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
বুনো মহিষের পাল!

ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।
অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন
দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন
I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন
মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন
এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।