এদেশে প্রধান অতিথিরা একজন ধর্ষনকারীর চেয়ে জঘন্যতম কাজ জায়েয কর্ম হিসাবে করে বেড়াচ্ছে। একজন ধর্ষনকারী শুধু একজনকেই ধর্ষন করছে অথচ একজন প্রধান অতিথি পুরো সমাজকে ক্ষেত্রবিশেষ পুরো দেশকে ধর্ষন করছে। আর তার মত একই কর্মে অনুপ্রাণীত এবং উৎসাহিত করে যাচ্ছে আরও হাজার হাজার কোমল ছাত্র ছাত্রী বা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে। বিষয়টাকে বোঝার জন্য আমাদের অসংখ্য সামাজিক কুলক্ষ্যপূর্ণ (প্রকৃত পক্ষে) কর্মের মধ্যে নিচের বিষয়টাকে বিশ্লেষন করা যাক।
কৃতি ছাত্র ছাত্রী সম্বর্ধনা বা বৃত্তি প্রদান এরকমই একটা সামাজিক অনুষ্ঠান যা উপজেলা থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রতিনিয়তই হয়ে থাকে। এ ধরনের অনুষ্ঠানে সাধারণত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন কোন আমলা ডিসি এসপি বা বিভাগীয় কমিশনার অথবা সংসদ সদস্য বা মন্ত্রী। সেই সাথে বিভিন্ন বিভাগের কর্মকর্তা রাজনীতিবিদ গন্যমান্য ব্যক্তিবর্গ এবং যাদের উদ্দেশ্যে এই আয়োজন সেই ছাত্র ছাত্রী আর শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
এই রকম একটা অনুষ্ঠানের আয়োজনের খরচটা একটু হিসেব করলেই যে বিশ্রী বিষয়টা বেরিয়ে আসে তাহলো, বিভিন্ন ব্যক্তিত্বের কর্ম ঘন্টা এবং তাদের সাথে সম্প্রিক্ত জনগনের ক্ষতিটাকে আর্থিক খরচে গন্য না করেইও ধরে নিলাম একটা আয়োজনে মোট খরচ দুই লক্ষ টাকা।
এই খরচের মধ্যে আছে মঞ্চ সজ্জা আপ্যায়ন যাতায়াত ইত্যাদী সহ হাজারটা। আর অনুষ্ঠানের মূল লক্ষ্য কৃতি ছাত্র ছাত্রীদের বৃত্তি এবং ক্রেস্ট। ছাত্র ছাত্রী খাতে সর্বমোট খরচ পনের হাজার টাকা। এই হিসাবটা খুবই সত্য এবং যেকোন হাজারটা আয়োজন বিশ্লেষন করলেও শতকরা বরাদ্দে কোনই তারতম্য পাওয়া যাবে না।
তাহলে বিষয়টা কি দাড়ালো ? যে লক্ষ্যে, যাদের জন্য এত সব তাদের প্রাপ্তি পনের হাজার টাকা আর এই টাকা বিতরনে খরচ এক লক্ষ পঁচাশি হাজার টাকা। সুতরাং একটা মহৎ কর্মে দুই লক্ষ টাকা খরচ করে দৃশ্যমান ফলাফল পেলাম পনের হাজার টাকার।
যেখানে এই টাকা দিয়ে হয়তো কোন উপজেলার পরের বছরের এস এস সি পরীক্ষার সব কয়জন দরিদ্র ছাত্রছাত্রীর ফরম ফিলাপ এবং সমস্ত বই পত্র বিতরন সম্ভব হতো তা কয়েক ঘন্টার আজাইরা প্যচাল আর প্রধান অতিথির সন্মানে উড়িয়ে দিলাম।
এখানে অবশ্যই ভাবার বিষয় আছে আমাদে প্রকৃত উদ্দেশ্য কি ? সামাজিক কাজ না সমাজকে ভুল ব্যাখ্যা দিয়ে ভন্ডামী করে ধর্ষন করা। আর এরকম কাজ প্রতিদিন সারা দেশ জুরে শতটা হচ্ছে। এই বিষয়গুলি এবং আমাদের এই প্রকার কর্মের পুনর্মূল্যায়নের সময় এসেছে। এ কি করছি আমরা বছরের পর বছর ধরে ?
একজন সামান্য চুরি করলেও সবাই তাকে চোর বলে ঘৃনা করছি। সামজে এবং রাষ্ট্রীয় আইনে তার বিচার করছি। অথচ একজন প্রধান অতিথি কি করছে এই সমাজে ? প্লেগ হয়ে ভুল দর্শন লালন এবং ছড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত।
এটা হতে পারে না, দেশের প্রধান মন্ত্রীর কাছে আমরা এমন একটা আদেশ আশা করছি যে এখন থেকে কোন মন্ত্রী সংসদ সদস্য আমলা এধরনের অনুষ্ঠানে তো যাবেইনা ববং এ প্রকার অনুষ্ঠানের সমস্ত সম্পদ কিভাবে মূল লক্ষ্য অর্জনে ব্যবহার করা যায় সে পরামর্শ দিবেন এবং মনিটর করবেন।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



