১.
দাদন
ভালোবাসা জমা রাখি ব্যাংকের লকারে, সুদ-আসলে দিগুন হবে চড়া হারে।
২.
নিশান
হৃদয়ে পুঁতেছি লাল নিশান, ভেসে নিয়েছে সব সর্বনাশা বান।
৩.
লুটেরা
ঘুন পোকা দিনরাত কুটকুট; তুমি করেছো সব লুট।
৪.
খেলা
তোর সাথে আজ রাতে মৃত্যু-মৃত্যু খেলা, তোর বুকে বসেছে মেলা।
৫.
বৃষ্টি
দৃষ্টি ফেরাতেই অনাসৃষ্টি, হোক-আজ সারারাত অঝরে বৃষ্টি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


