রোজার মাসে যানজট নিয়ন্ত্রনের জন্য ১৫ বছরের পুরাতন বাস সমূহ রাজধানী থেকে সরিয়ে দেয়ার কথা বলা হয়েছে ও একই সাথে কাগজপত্র বিহীন গাড়ি ধরার জন্য শুরু হয়েছে মোবাইল কোর্ট। কিন্তু এতে করে নাগরিক জীবনের ভোগান্তির কোন সমাধান হবে কি?
রাজধানীতে এখন প্রায় ৮০০০ বাস চলাচল করে (সংখ্যাটি শোনা কথা কোন রেফারেন্স নেই) যার মধ্যে ১০০০ এর বেশী বাস নাকি ১৫ বছর বা তার চেয়েও বেশী পুরানো । এখন কথা হচ্ছে ৮০০০ বাস থাকার পরও আমরা রাস্তায় অনেকক্ষন বাসের জন্য দাড়িয়ে থাকি, আবার বাস পেলেও ভীড় ঠেলে তাতে উঠতে অনেক কসরত করতে হয় আর বাসে সীট পাওয়া তো সপ্নকেও হার মানায়। কোন মতে দড়িয়ে দাড়িয়ে ঠেলাঠেলি করে গন্তব্যে পৌছাই যেন আমাদের নিয়তি। এ অবস্থায় যদি অবৈধ বাস উচ্ছেদের নামে হাজার খানেক বাস কমে যায় তাহলে তো বাসে উঠতে আমাদের আরও সমস্যা হবে। এবং এই সুযোগে সি এন জি ও টেক্সির ভাড়াও আরেক দফা বেড়ে যাবে যা এমনিতেই এখন আকাশচুম্বি।
একসময় উত্তরা থেকে মতিঝিলে ২টি এসি বাস সার্ভিস চালু ছিল (প্রিমিয়াম ও নিরাপদ)। যা অনেক আরাম দায়ক ছিল। ৯টায় অফিস করার জন্য ৬ টায় ঘুম থেকে উঠে বাসা থেকে বের হয়ে অন্তত বাসে ২ ঘন্টা আরামে ঘুমিয়ে নেয়া যেত, সেসব এসি বাস সর্ভিস গুলোও এখন বন্ধ হয়ে গেছে।
এই পরিস্থিতিতে রাজধানীতে বিকল্প যানবাহনের ব্যবস্থা না করে বাসের পরিমান কমানোকে আমি সমর্থন করতে পারছি না।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




